এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত টোটো চালক, হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

Jalpaiguri: টোটো চালককে মাটিতে ফেলে মারতে দেখে স্থানীয় ক্লাবের কিছু যুবক প্রতিবাদ করায় তাঁদেরকেও আক্রান্ত হতে হয় দুষ্কৃতীদের হাতে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত টোটো চালক। মাটিতে ফেলে বেধড়ক মার টোটো চালককে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই চালক। তারপর টোটো টিকেও ভাঙচুর করে দুষ্কৃতীরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই চালক। টোটো চালককে মাটিতে ফেলে মারতে দেখে স্থানীয় ক্লাবের কিছু যুবক প্রতিবাদ করায় তাঁদেরকেও আক্রান্ত হতে হয় দুষ্কৃতীদের হাতে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ, অভিযোগ তাদের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। পুলিশ কর্মীদের ওপরেও হামলা চালায় বলেও অভিযোগ। টোটো চালকের পাশাপাশি পুলিশ কর্মীদের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। এতে একজন এসআই ও দুই সিভিক ভলেন্টিয়ার জখম হন। ওই মুহুর্তে পুলিশকেও পিছু হটতে হয় ঘটনাস্থল থেকে। ওই খবর পেয়ে বিশাল পুলিশ নিয়ে ছুটে আসেন কোতোয়লি থানার আইসি অর্ঘ্য সরকার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরের কংগ্রেসপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শহরের কংগ্রেসপাড়া এলাকায় একটি টোটো বাইকে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে তার পরপরই টোটোটিকে আটকায় কংগ্রেসপাড়া সংলগ্ন হরিজন বস্তিতে থাকা ওই বাইকে থাকা বাসিন্দা। এরপর কিছু যুবকদের জড়ো করে ওই টোটো চালককে মারধর শুরু করে। তবে কারা ওই দিনের ঘটনায় যুক্ত ও হামলাকারিদের চিহ্নিত করে গিয়েছে দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

৩৬ ঘন্টা পার হওয়ার পরেও মুল দুষ্কৃতীকারিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপারের দারস্ত পান্ডাপাড়া ক্লাবের সদস্যরা। তারপরই হরিজন বস্তিতে থাকা আসল দুষ্কৃতীদের গ্রেফতার ও হরিজন বস্তি উচ্ছেদের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামছেন পান্ডাপাড়া ক্লাব কর্তৃপক্ষ। 

কিছুদিন আগেই বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল মালদায় এক স্কুল শিক্ষকের। আহত হয়েছেন আরও দুইজন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছিল মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায়। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছিলেন তাঁর শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর। এছাড়াও আহত হয়েছিলেন টোটো চালক।

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget