এক্সপ্লোর

Maoist Alert : জঙ্গলমহলে বড়সড় মাওবাদী হামলার আশঙ্কা! ১৫ দিন হাই অ্যালার্ট জারি

Jungal Mahal : গত ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল। যার পরই এলাকায় বাড়ে তল্লাশি।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : জঙ্গলমহলে (Jungal Mahal) ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা (Maoist) ? কেন্দ্রীয় গোয়েন্দাদের ইঙ্গিত তেমনই। আগামী কয়েকদিনের মধ্যেই মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে বড়সড় হামলা (Maoist Attack Threat) চালাতে পারে মাওবাদীরা, এই আশঙ্কাতেই গোটা এলাকায় ১৫ দিনের জন্য হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে। সমস্ত পুলিশের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের তাঁরা যাতে না ছাড়েন। মাওবাদীদের হামলার তালিকায় থাকতে পারে কোনও পুলিশ স্টেশন বা নেতার বাড়ি? অন্তত সেরকমই আশঙ্কা করে নেওয়া হয়েছে পদক্ষেপ। এই ব্যাপারে জেলা পুলিশের (Police) পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু জানাতে চাননি।

মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে ১৫ দিনের হাই অ্যালার্ট

জঙ্গলমহলে মাওবাদীরা বড়সড় হামলা চালাতে পারে, কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে এমনই বার্তা এসেছে বলে জানা গিয়েছে। আর যার ভিত্তিতেই ১৫ দিনের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ওই এলাকার সমস্ত পুলিশের ছুটি। এমনকি পুলিশকর্মীরা ছুটিতে থাকলে, নিজেদের থানায় রিপোর্টিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় না জানিয়ে পুলিশকর্মীরা কোথায় যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের আশঙ্কা, মাওবাদীরা নিশানা করতে পারে কোনও থানা। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল এলাকার সমস্ত নেতাকে। ব্যক্তিগত বা সরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যৌথ অপারেশন শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি।

জঙ্গলমহলে বাড়ছে মাওবাদীদের প্রভাব?

জঙ্গলমহলের একাধিক এলাকায় মাওবাদীদের প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে। গত কয়েক মাসে বেশ কয়েকবার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল মাওবাদী দাবি সম্বলিত পোস্টার। এমনকি উদ্ধার হল ল্যান্ডমাইনও। প্রসঙ্গত গত ৮ এপ্রিল জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। যে বনধে ব্যাপক সাড়া পড়েছিল। স্থানীয়দের মনে যে মাওবাদীদের নিয়ে আতঙ্ক বাড়ছে, তেমনটাই যেন প্রতিফলিত হয়েছিল বনধের দিন। আর তারপর থেকেই তল্লাশির জোর বাড়ে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে। আর এবার বড়সড় হামলার আশঙ্কা করে জারি হল ১৫ দিনের হাই অ্যালার্ট।

আরও পড়ুন- মাওবাদীদের ডাকা বনধের প্রভাব কোথায় কতটা পড়ল?

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget