এক্সপ্লোর

Jawhar Sircar : 'রাজনীতির নামে বান্ধবীর নামে ফ্ল্যাট-গয়না, এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়' বিস্ফোরক জহর সরকার

'পার্টির মধ্যে বেশি থাকি না। বেশি ডাকেও না। বলে শুধু বক্তব্যের জন্য। সেখানেও চেপে দেওয়ার একটা চেষ্টা করে!' বিস্ফোরক প্রাক্তন IAS

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ' এ বছর গোড়ার দিকেও একটা গর্বের দিক ছিল যে,  মোদির শক্তির সঙ্গে লড়াই করতে পারে যে, তার প্রতিনিধি আমি। পার্লামেন্টে বুকের ছাতি ফুলিয়ে ঘুরতাম। এখনও ঘুরতে পারি। তবে, একটা কমপ্লেক্স লাগে। লোকে যেভাবে দেখে, টিপ্পনি কাটে, খারাপ লাগে। মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি তো! ' এবার বিস্ফোরক  তৃণমূল সাংসদ এবং প্রাক্তন IAS অফিসার জহর সরকার। 

বিস্ফোরক মন্তব্য জহর সরকারের
দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার। IAS অফিসার হিসাবে একের পর প্রশাসনের একের পর এক গুরু দায়িত্ব দায়িত্ব সামলানোর পর, গতবছর প্রথম সংসদে পা রাখেন জহর সরকার।  প্রসার ভারতীর প্রাক্তন CEO’কে গতবছর রাজ্যসভায় পাঠায় তৃণমূল। 

'এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়'
বিভিন্ন ইস্যুতে তৃণমূলের পাশেই ছিলেন জহর সরকার। বারবার সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু এবার তিনি ' অস্বস্তিতে ' নিজের দলের কোনও কোনও নেতাদের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগে।  গত কয়েক মাসে একে একে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতার। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ! বারবার ধৃত হেভিওয়েটদের উদ্দেশে চোর কটূক্তি,চোর স্লোগান, আর এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর তিনি যে স্পষ্টতই ক্ষুব্ধ ও হতাশ, তা স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন এই দুঁদে আমলা। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। যার মোট অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি।  সেই সঙ্গে উদ্ধার হয়েছে আরও কয়েক কোটি টাকার গয়না। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন জহর সরকার। তিনি বলেন, 'যখন টিভিতে দেখলাম বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এতো টাকা বেরোতে পারে! কল্পনার অতীত। এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়।'

' বান্ধবীর নামে ফ্ল্যাট কিনবো, মানা যায় না '
তিনি আরও বলেন, 'রাজনীতির কায়দা আমি বুঝি না। আমার আবেদন থাকবে, যারা ধরা পড়ছে, যারা ধরা পড়তে পারে , যারা দুর্নীতিগ্রস্ত, তাদের চিহ্নিত করতে হবে। একুশের সময় বলেছিলেন, কাটমানির কথা। অনেকে ফেরত দিয়েছে। আমাদের সেই নীতি মানতেই হবে। রাজনীতির নামে টাকা বানাবো। বান্ধবীর নামে ফ্ল্যাট কিনবো, মানা যায় না। পার্থকে আমি চিনি। কিন্তু বিশ্বাস করতেই পারছি না। দুর্নীতির টাকা দিয়ে এ ভাবে অলঙ্কৃত করা, কেমন গা শিরশির করে। ' 

এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ' পার্টির মধ্যে আমাদের কথা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, আপনারা এসব জানতেন না? অনেকে বলেছেন, আমরা বিষয়টি জানতাম না! পার্টির মধ্যে বেশি থাকি না। বেশি ডাকেও না। বলে শুধু বক্তব্যের জন্য। সেখানেও চেপে দেওয়ার একটা চেষ্টা করে! আমি নিজে প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি। কিন্তু, ছেড়ে দিলে কি উপকার হবে? টাকার জন্য তো আমি রাজনীতিতে আসিনি! আত্মসম্মান যদি না রাখতে পারি, ছেড়ে দেবো! '

এভাবেই  দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জহর সরকার। তবে পার্টির তরফে জহর সরকারের মন্তব্যে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget