এক্সপ্লোর

Jawhar Sircar : 'হাঁপ ছেড়ে বেঁচেছি, যাওয়াই উচিত ছিল না', সাফাইয়ের আহ্বান জানিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের পদত্যাগী সাংসদের

RG Kar News Update: 'আমার রাজ্য বাংলা এখান থেকে সাফাই অভিযান শুরু করব।' প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গণ কনভেনশন থেকে এই আহ্বানও জানালেন তিনি।

কলকাতা : 'হাঁপ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না।' বিস্ফোরক মন্তব্য তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর সরকারের। 'আমার রাজ্য বাংলা এখান থেকে সাফাই অভিযান শুরু করব।' প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গণ কনভেনশন থেকে এই আহ্বানও জানালেন তিনি।

কী বললেন জহর সরকার ?

জহর বলেন, "তোমরা তো জানো আমি কেন ছেড়েছি। হাঁপ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না। এটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না। জিনিসটা বোঝার চেষ্টা করুন, জনগণের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। কেন ? আবার ফিরে আসছে, একটি ধর্ষণের কেস, একটি জঘন্য কেসে হয়নি। হয়েছে। দ্যাট ইজ আ ট্রিগার পয়েন্ট। আসলে চাপা রাগ-ক্ষোভ মানুষের মধ্যে ছিল। কীরকম যেন কুচক্রের রাজ চলছে। কয়েকটি ঘটনা হচ্ছে...আমি যেটা আমার চিঠিতে লিখেওছি। রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি দাদাগিরি করছে...তখন আমাকে অনেকেই প্রশ্ন করল, এর আগে কি হয়নি ? আমি বলছি, এর আগেও হয়েছে। কিন্তু, এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মানুষের সহ্যশক্তির বাইরে চলে গেছে। একটি বাড়ির বারান্দা মেরামত করতে গেলে কিছু দিতে হবে। কোনও কিছু করতে গেলে কিছু দিতে হবে। চারিদিকে সিন্ডিকেট....আমি অত জানি না...কিন্তু শুনেছি এমন একটা পরিস্থিতি চলছে চারিদিকে...যেখানে তার একটা বিহিত করতেই হবে। এই জনআক্রোশ দেখে যদি মানুষ শেখে সেটাই সবথেকে বড় লাভ। এই কেস থেকে যতগুলো গলদ বেরোবে...গলদে ভর্তি। প্রশাসক হিসাবে ৪৫ বছর দেখেছি...জানি কোনটা ভাল ব্যাট, কোনটা খারাপ ব্যাট, কোনটা ভাল বল...এগুলো বুঝি। আমি চেয়েছিলাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যাকে পরে চিঠিতে লিখতে হল, আপনি একটু হাত বাড়ান। আপনি তো আগে ঝাঁপিয়ে পড়তেন। আমি জানি না। আমি তখন ওদিকে ছিলাম। সরকারি দিকে। যখন তখন যেখানে ইচ্ছা ঝাঁপিয়ে পড়ে...কী করছেন...মিটিয়ে নিন। কিছু চক্র সারা ভারত চালাচ্ছে। তাতে কিছু যায় আসে না আমার। আমার রাজ্য বাংলা এখান থেকে সাফাই অভিযান শুরু করব।"

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই। সেইমতো দিনকয়েক আগে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। সংসদ ভবনে গিয়ে, রাজ্য়সভার চেয়ারম্য়ান জগদীপ ধনকড়ের কাছে ইস্তফা পত্র দেন তিনি। আর জি কর-কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি ইস্যু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফার ঘোষণা করেছিলেন, অবসরপ্রাপ্ত IAS অফিসার জহর সরকার।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: 'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget