এক্সপ্লোর

Jaynagar Incident Update: কল্যাণী AIIMS নয়, জনগরের নিহত নাবালিকার ময়নাতদন্ত হবে JNM হাসপাতালে, কেন এই সিদ্ধান্ত?

West Bengal News: জেএনএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন কল্যাণী এইমসের ময়নাতদন্তকারী চিকিৎসকরা। উপস্থিত রয়েছেন বারুইপুরের এসিজেএম।

পার্থ প্রতিম ঘোষ, কল্যাণী: জয়নগরকাণ্ডে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে কল্যাণী এইমসে নয় ময়নাতদন্ত হবে কল্যাণীর জেএনএম হাসপাতালে। সকালেই নিহত বালিকার দেহ কাঁটাপুকুর থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানে পৌঁছন এইমসের চিকিৎসকরা।

এদিন সকাল সাড়ে ৯টার পর কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছয় জনগরের নিহত নাবালিকার দেহ। পুলিশ মর্গে তাঁর দেহ রাখা হয়েছে। এখানে ময়নাতদন্ত হবে। জেএনএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন কল্যাণী এইমসের ময়নাতদন্তকারী চিকিৎসকরা। উপস্থিত রয়েছেন বারুইপুরের এসিজেএম। গতকাল জয়নগর-কাণ্ডে এসিজেএম-এর উপস্থিতিতে কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি নির্দেশ দেন, কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। প্রথম থেকেই সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চায়নি নাবালিকার পরিবার। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানান তাঁরা। এরপরেই কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি।

গতকাল বিচারপতির প্রশ্নের মুখে পড়ে পুলিশ। এই ঘটনায় কেন 'পকসো' ধারা যুক্ত করা হয়নি? সেই প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সুরতহাল রিপোর্টে অনুযায়ী পকসো ধারা যুক্ত করার সংস্থান রয়েছে। পকসোর ৮ নম্বর ধারা যুক্ত না করলেও ৬ নম্বর ধারা করুন। নিহত বালিকার পরিবারের তরফে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আওতাধীন কোনও হাসপাতালে ময়নাতদন্ত করা হোক। সেইমতো, শনিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। রবিবার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, রাজ্যের ময়নাতদন্তের পরিকাঠামো রয়েছে। কিন্তু পরিবারের দাবি অনুযায়ী কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য আবেদন জানাচ্ছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্তের জন্য নিম্ন আদালতে আবেদন জানালেও তা খারিজ করে দেওয়া হয়েছে। তখন বিচারপতি জানতে চান, সুরতহাল থেকে কি প্রাথমিকভাবে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া গেছে? কারণ এখানে পকসোর কোনও ধারা পাওয়া যাচ্ছে না। 

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ অর্থাৎ খুন ও ২৩৮ নম্বর ধারা অর্থাৎ প্রমাণ নষ্ট করার ধারা যুক্ত করা হয়েছে। ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেই ধারা যুক্ত করা হবে।  শনিবারই যে কথা বলেছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার। বিচারপতি ঘোষ তখন বলেন, অভিযুক্তকে ACJM-এর সামনে পেশ করবেন না। পকসো আদালতে পেশ করুন। কমান্ড হাসপাতালের তরফে জানানো হয়, পরিকাঠামোগত অসুবিধার কারণে তাদের হাসপাতালে ময়নাতদন্ত করা সম্ভব নয়। কারণ, তাঁদের ফরেন্সিক বিশেষজ্ঞ নেই। বিচারপতি বলেন, পকসোর ৮ নম্বর ধারা যুক্ত না করুন, ৬ নম্বর ধারা যুক্ত করুন। আমি যা বলেছি সেটা আমার অসন্তোষের কারণে বলেছি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar Protest: ফের কণ্ঠরোধের চেষ্টা! 'জাস্টিস স্লোগানে বন্ধ' অনুষ্ঠান

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget