এক্সপ্লোর

RG Kar Protest: ফের কণ্ঠরোধের চেষ্টা! 'জাস্টিস স্লোগানে বন্ধ' অনুষ্ঠান

North Dinajpur: প্রতিবাদের কণ্ঠ ক্রমশ যেমন হয়েছে জোরালো তেমনই বারবার অভিযোগ উঠেছে কণ্ঠরোধের।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur) এক স্কুলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ: ধর্না, স্লোগান, আন্দোলন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমে চলছে প্রতিবাদ। প্রতিবাদের কণ্ঠ ক্রমশ যেমন হয়েছে জোরালো তেমনই বারবার অভিযোগ উঠেছে কণ্ঠরোধের। এই আবহে এবার স্কুলের সাংসকৃতিক অনুষ্ঠানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী সত্য়জিৎ বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙ্গালবাড়ি হাইস্কুল। স্কুল সূত্রে খবর, বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্কুলে আসেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী এবং হেমতাবাদের তৃণমুল বিধায়ক সত্যজিৎ বর্মন। বিজেপির দাবি, সেই সময় আর জি কর নিয়ে একটি নৃত্য়নাট্য় চলছিল। অভিযোগ, নৃত্যনাট্যের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠায় আপত্তি জানান মন্ত্রীর অনুগামীরা। অনুষ্ঠান থামিয়ে দিতে চাপ দেওয়া হয় সহকারী প্রধান শিক্ষককে। তারপরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান।

উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, "বাঙ্গালবাড়ির অনুষ্ঠানে নাটক হয় আর জি কর নিয়ে। তার মাঝেই রাজ্য়ের প্রতিমন্ত্রী আসেন। কিন্তু উনি এস যখন দেখেন যে প্রতিবাদ হচ্ছে আর জি করের প্রতিবাদ। উই ওয়ান্ট জাস্টিস। তখন হেড মাস্টারকে ডেকে হুমকি দেওয়া হয় অনুষ্ঠানের বন্ধের। তারপর নাটক বন্ধ করে দেন শিক্ষকরা।''

যদিও সহকারী প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডলের দাবি, সময় না থাকায় বন্ধ করে দেওয়া হয় নৃত্যনাট্য। তিনি বলেন, "সেদিন ওর আসতে দেরি হয়। তখন আমরা নাচের অনুষ্ঠান শুরু করি। তারপর তিনি এসে উপস্থিত বন আমাকে হেড মাসটারের ঘরে তখন একটা স্লোগান ওঠে। কেউ একজন জিজ্ঞাসা করে কেন করছেন। আমরা বোঝালাম। সময় পার হয়ে যাচ্ছে বলে বন্ধ করে দেওয়া হয়। তারপর আমরা সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করি। তারপর আর শুরু করা হয়নি সময়ের অভাবে।''

কিন্তু ঠিক কী কারণে মাঝপথে বন্ধ হল নৃত্যনাট্য? সময়ের অভাব, না কি মন্ত্রীর অনুগামীদের চাপ? প্রশ্ন উঠছে। উই ওয়নাট জাস্টিস স্লোগান তোলার জন্য় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী সত্য়জিৎ বর্মন। তাঁর দাবি, "আমি জানি না। আমি ওখানে দেরিতে পৌঁছই। আমি যাওয়ার পরে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আমাকে সম্মান জানানো হয়। এরপর কী হয়েছে জানি না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: SSKM IVF Baby:সরকারি হাসপাতালে বিনামূল্যে IVF পদ্ধতিতে সন্তানের জন্ম, SSKM-এর সাফল্যের মুকুটে নয়া পালক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget