এক্সপ্লোর

Jessore Road Fire: আদৌ বাঁচবে কাজটা? যশোর রোডে অগ্নিকাণ্ডে আশঙ্কায় চোখে জল কর্মীদের

Kolkata Fire Update: একই শেডের নীচে পরপর গ্রসারি, ওষুধ, গেঞ্জির গোডাউন। ভোররাতে আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই।

কলকাতা: কয়েকদিনের ব্য়বধানে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। নাগেরবাজারের (Nagerbajar Fire) কাছে গেঞ্জি ও আইসক্রিমের কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়ায়। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ২০টি ইঞ্জিনের। আর কারখানায় আগুনের জেরে শঙ্কায় কর্মীরা।                     

অগ্নিকাণ্ডের জেরে শঙ্কায় কর্মীরা: আকাশজুড়ে কালো ধোঁয়া। দাউ দাউ করে জ্বলছে আগুন। রবিবারের পর শুক্রবার, ফের অগ্নিকাণ্ডের ঘটনা। শেডের নীচে পরপর গ্রসারি, ওষুধ, গেঞ্জির গোডাউন। ভোররাতে আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই। সেই সময় গোডাউনে কেউ না থাকায় প্রাণে বেঁচেছেন, কিন্তু কাজটা কী বাঁচাতে পারবেন? কর্মহীন হওয়ার আশঙ্কায় চোখে জল কর্মীদের। রাতে গেঞ্জির গোডাউনের পাশেই ছোট একটি ঘরে ঘুমোচ্ছিলেন কয়েকজন কর্মী। ভোররাতে চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল রুটিরুজি। কীভাবে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড? পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল? খতিয়ে দেখছে দমকল। কোনও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। 

কী বললেন দমকলমন্ত্রী? 

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারব না। আরও কিছু গোডাউনও ছিল। কাজের জায়গায় টিন পড়ে গিয়েছে। কী কারণে এখনই বলা সম্ভব নয়। এই কয়েকদিনে যে কটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে আমরা কয়েকটার তদন্ত করেছি। কিছউ কারখানা বন্ধও করে দিয়েছি। ব্যবসা করছে করুক। কিন্তু ব্যবসা করতে গেলে দমকলের যে নিয়ম আছে তা মেনে করতে হবে। যদি অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'' 

ডেবরায় অগ্নিকাণ্ড: এদিনই রাজ্যের আরেক প্রান্তেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান। এদিন ভোরে আচমকা আগুন লেগে যায় বালিচকে রাস্তার ধারের তিনটি দোকানে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।  পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Arambagh Water Logging: রাতভর বৃষ্টি, জমা জলে দুর্ভোগ আরামবাগের বাসিন্দাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget