এক্সপ্লোর

Jhargram News: খাঁ খাঁ রোদ যেন গিলে খাচ্ছিল, জলে গা ডুবিয়ে ঠান্ডা হল রামলাল

Elephant Takes Bath:শহর কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই কার্যত আগুন ছুটছে। বাইরে বেরোলেই হলকা এসে লাগছে মুখে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: তীব্র দাবদাহে প্রাণ অস্থির সকলের। গাছের পাতা পর্যন্ত নড়াচড়া করছে না। জ্বালা সহ্য হল না গজরাজেরও। এদিক ওদিক ফাঁকা দেখে সটান জলে নেমে পড়ল সে। কিন্তু গোপনীয়তা বলে কি আর কিছু আছে তার জীবনে। তাই যেই না গা ডুবিয়য়ে বসেছে জলে, শরীরটা হালকা লাগতে শুরু করেছে, অমনই আশপাশ থেকে উপচে পড়ল ভিড়। গজরাজের স্নানের মুহূর্ত মোবাইলে ক্যামেরাবন্দি করলেন ছোট থেকে বড় সকলেই (Elephant Takes Bath)। 

ঝাড়গ্রামে এ দিন তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি

শহর কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই কার্যত আগুন ছুটছে। বাইরে বেরোলেই হলকা এসে লাগছে মুখে। আবার বাড়িতেও ঘেমেনেয়ে একাকার অবস্থা। সেই আবহেই গরম সহ্য করতে না পেরে জলে নেমে যেতে দেখা গেল গজরাজকে। ঝাড়গ্রামে (Jhargram News) এ দিন তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সেই অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে আসে দাঁতাল রামলাল। প্রখর রোদ মাথায় নিয়ে সোজা জলে নেমে যায় সে। 

প্রখর রোদ মাথায় নিয়েই জঙ্গল থেকে বেরিয়েছিল রামলাল। সটান ঝাড়গ্রামের জামবনি ব্লকের আস্তি বাঁধের জলে নেমে পড়ে সে। খালের জলে গা ডুবিয়ে বেশ কিছু ক্ষণ বসে ছিল সে। বিষয়টি চাউর হতে সময় লাগেনি। ফলে স্নানে ব্যস্ত রামলালকে দেখতে খালের পাশে জড়ো হতে শুরু করেন মানুষ জন। মোবাইল বের করে রামলালের স্নানের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সকলে। তীব্র গরমে কাহিল রামলাল তার মধ্য়েই জলে বসেছিল বেশ খানি ক্ষণ। তার পর জল থেকে উঠে বেরিয়ে যায়। 

আরও পড়ুন: West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ?

গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও ব্যাপক গরম পড়েছে এ বার। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। বলা হয়েছিল, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আগামী কয়েক দিন। সেই মতো এ দিন ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ চড়ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ। চড়া রোদ এবং তীব্র গরম থেকে রেহাই পেতেই জঙ্গল থেকে বেরিয়ে এসে জলে নামে রামলাল।  

আরও তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ

তবে আগামী কয়েক দিনে কি এই গায়ে জ্বালা ধরানো গরম থেকে মুক্তি মিলবে? এখনই ইতিবাচক উত্তর দিতে পারছে না আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আরও তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ।  তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে । তীব্র গরম অনুভূত হবে এই সব জেলায়। তবে একটাই ক্ষীণ আশা, শনিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। তবে বৃষ্টি স্বস্তি বয়ে আনতে পারে পাহাড়ে।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget