এক্সপ্লোর

Jhargram: পাহাড় পুজোয় পর্যটকের ঢল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, আম, কাঁঠাল, জাম দিয়ে আরাধনা

Jhargram News: আদিম যুগ থেকে মানুষ পাথর-বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে।তাঁদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভাল বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা

অমিতাভ রথ, বেলপাহাড়ি: পাহাড় পুজোয় পর্যটকের ঢল বেলপাহাড়িতে। ফসল যেন ভাল হয়। তার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী, মূলবাসী সম্প্রদায়ের মানুষজন। আম, কাঁঠাল, জাম নিবেদন করে পাহাড় দেবতার আরাধনা করা হয়। অনেক ক্ষেত্রে পাঁঠা, হাঁস-মুরগি বলির চল রয়েছে। অম্বুবাচির পরে থেকে শনিবার দেখে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় দেবতার পুজো শুরু হয়। নিয়ম করে প্রতিবছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা। এবার এই পাহাড় পুজো শুরু হয়েছে। আর তার জেরে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় পুজো দেখতে উপচে পড়েছে ভিড়। 

আদিম যুগ থেকে মানুষ পাথর-বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে।তাঁদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভাল বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা। এখন উৎসবে পরিণত হয়েছে। পাহাড় পুজোয় কেবলমাত্র মূলবাসী, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয়, বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন।

পাহাড় পুজোর পাশাপাশি বর্ষার সময়ে বেলপাহাড়ির একটি অন্য রূপ দেখা যায়। জেগে উঠে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্নাগুলি। ঘাগরা, হুদহোদি, গাড়রাশিনি , হাতিপাথরের মতো ঝর্নাগুলির সৌন্দর্য এই সময়ে আরও বেড়ে যায়। যা পর্যটকের কাছে বাড়তি পাওনা। প্রচুর মানুষের ঢল নেমেছে। প্রত্যেক বছরই পাহাড়পুজোয় সামিল হন এলাকার বাসিন্দারা।

এদিকে, রাজ্যের অন্য প্রান্তে কাটোয়াকাণ্ডে বালিঘাটের লড়াইয়ে প্রাণের বলি? কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে উড়ল বাড়ি, মৃত ১, আহত ১। বিস্ফোরণের তীব্রতায় উড়ল চাল, ভাঙল দেওয়াল। মৃত বরকত কারিগর বীরভূমের নানুরের বাসিন্দা। বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল, দাবি এলাকাবাসীর। বোমা বাঁধার সময় বিস্ফোরণ, অনুমান পুলিশের। বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল। ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ। কাটোয়াকাণ্ডে অভিযোগ জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। 

উল্লেখ্য, ২০১৫ সালে খুনের মামলায় গ্রেফতারির পর জঙ্গল শেখকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। কাটোয়ার তৃণমূল বিধায়ক বলেন, 'আমার ওপর হামলা চালাতেই বোমা বাঁধা হচ্ছিল।' পুলিশের স্ক্যানারে বিস্ফোরণে জখম জেল ফেরত দুষ্কৃতী তুফান চৌধুরীর। বিস্ফোরণের নেপথ্যে বালিঘাটের দখলদারি, অভিযোগ স্থানীয়দের। বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। টাকা আদায়ের অভিযোগ তুফান চৌধুরী-সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয় দেখাতেই বোমা বাঁধা হচ্ছিল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget