এক্সপ্লোর

Jhargram News: পুকুর খনন, বনসৃজনের টাকা উপপ্রধানের পকেটে! ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ ঝাড়গ্রামে

MGNREGA Corruption: গ্রামবাসীদের অভিযোগ, দাদার জমি দেখিয়ে গোটা টাকা আত্মসাৎ করেছেন উপপ্রধান। লোক দেখানো কয়েক দিন কাজ হলেও, তার পর আর কিছু এগোয়নি।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: শিক্ষক নিয়োগ থেকে গরু-কয়লা পাচার, দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদলের নেতারা। তা নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। কিন্তু ঝাড়গ্রামে (Jhargram News) ১০০ দিনের কাজে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল। গ্রামবাসীরা মিলেই দুর্নীতির পর্দাফাঁস করলেন। অভিযোগ, পুকুর খনন থেকে কাজুবাদামের বাগান করার নামে সরকারের বরাদ্দ টাকা তোলা হলেও, পুকুর এবং কাজুবাগাম বাগানের অস্তিত্বই নেই (MGNREGA Corruption)। 

ঝাড়গ্রামে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ

আমডিহা পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন উপপ্রধান। তাঁর বিরুদ্ধেই লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

ঝাড়গ্রামের মানিকপাড় পঞ্চায়েতের অন্তর্গত আমডিহা জিপি-র ঘটনা। সেখানে পঞ্চায়েতের উপপ্রধান মহশিস মাহাতো। তাঁর দাদা, পেশায় প্রাথমিক শিক্ষক শুভাশিস মাহাতোর জমিতে, ১০০ দিনের প্রকল্পে পুকুর খনন দেখানো হয়েছে। শুভাশিসের আরেকটি জমিতে দেখানো হয়েছে বনসৃজন এবং কাজুগাছ লাগানোর। 

আরও পড়ুন: Dengue Situation: ডেঙ্গি আক্রান্ত কলকাতার নগরপাল বিনীত গোয়েল, ভর্তি হাসপাতালে, ঊর্ধ্বমুখী সংক্রমণ ভয় ধরাচ্ছে শহরবাসীর মনে

গ্রামবাসীরা জানিয়েছেন, সরকারি বরাদ্দের চাকা নিয়ে সম্প্রতি তথ্য জানার আইনে আবেদন জানান তাঁরা (RTI)। তাতে যে জবাব আসে, সেই অনুযায়ী, ২ লক্ষ ৬৯ হাজার ৫৩৭ টাকা বরাদ্দের কথা দেখানো হয়। আমডিহা গ্রামে ৫৬৮ খতিয়ান নম্বরে শুভাশিস যে  ১৮১ নম্বর প্লটের মালিক, তাতেই ৩০×৪০ মডেলের কাজুবাদাম হওয়ার উল্লেখ রয়েছে। তাঁরই নামে পুকুর খননের কথাও উল্লেখ রয়েছে আরটিআই নথিতে। সেই নথি দেখিয়ে বরাদ্দের সিংহভাগ টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ পুকুর, বাগান, কোনওটিরই অস্তিত্ব নেই বলে অভিযোগ।

গ্রামবাসীদের অভিযোগ, দাদার জমি দেখিয়ে গোটা টাকা আত্মসাৎ করেছেন উপপ্রধান। লোক দেখানো কয়েক দিন কাজ হলেও, তার পর আর কিছু এগোয়নি। লাগানো হয়নি কোনও কাজু গাছ। অন্য কিছু গাছ লাগানো হলেও, বর্তমানে তার কোনও অস্তিত্ব নেই। অথচ জমির উপর ভেঙে পড়ে থাকা বোর্ডে স্পষ্ট লেখা রয়েছে, '(৩২১০০০৫০০৭/৩২১০০২০৪০৮৮৮৫৩৬) কাজু প্লানটেশন উইথ ৩০×৪০ মডেল অফ শুভাশিস মাহাত অ্যাট আমডিহা'।

আরটিআই করে জানতে পারলেন গ্রামবাসীরা

কাজু গাছ যে লাগানো হয়নি, সে কথা মেনে নিয়েছেমন শুভাশিস। তার বদলে অন্য গাছ বসানো হয়েছি বলে জানান তিনি, যার একটিরও অস্তিত্ব চোখে পড়েনি। কাজ না করে টাকা তোলা নিয়ে প্রশ্ন করলে জানান, তিনি কিছু জানেন না এ ব্যাপারে। সই করতে বলা হয়েছিল, করে দিয়েছিলেন মাত্র। তাঁর নামে কোনও পুকুরও নেই বলে জানান শুভাশিস।

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে উপপ্রধান বলেন, "দেখুন বর্ষার কারণে কোথাও কোথাও যদি নাও হতে পারে... কিন্তু সব জায়গায় কাজ হয়েছে, এবং কাজের সাথে যুক্ত...।" কিন্তু তাঁর দাদাই তো বলছেন কাজ হয়নি! জবাবে মহশিস বলেন, "এটা টেকনিক্যাল বিষয়। অনেক লোক জড়িত থাকে।"

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget