এক্সপ্লোর

Leopard Escaped: ১৭ ঘণ্টা পর অবশেষে হদিশ চিতাবাঘের, ডেরা থেকে পালালেও  রয়েছে ঝাড়গ্রাম চিড়িয়াখানাতেই

গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এনক্লোজার টপকে পালিয়ে যায় চিতাবাঘটি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


অমিতাভ রথ,ঝাড়গ্রাম :  এনক্লোজারে রয়েছে দুই ছানা। তাই পালিয়ে গেলেও চিড়িয়াখানা চত্বরেই থেকে গিয়েছিল চিতাবাঘ। ১৭ ঘণ্টা পর মিলল খোঁজ। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘকে ঘুমের ওষুধ দিয়ে বশে আনার চেষ্টা চলে। এরপর ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করে খাঁচায় ফেরানো হয়েছে বলে জানা গেছে।

 গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এনক্লোজার টপকে পালিয়ে যায় চিতাবাঘটি। এই খবরে সমগ্র  এলাকাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এই ঘটনায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

২০১৮ সালে আনা হয়েছিল চিতাবাঘটিকে। সেটি এনক্লোজার থেকে পালিয়ে যাওয়ার পর সতর্কতায় বনদফতরের তরফে এলাকাজুড়ে প্রচার করা হয়। মাইকে প্রচার করে মানুষকে সতর্ক করা হয়।  লোকজনকে সতর্ক থাকতে বলা হয় এবং এ ধরনের কোনও জন্তু দেখলে থানা বা বন দফতরে খবর দিতে বলা হয়। 

রাতভর তল্লাশির পর এদিন চিতাবাঘটিতে চিড়িয়াখানা চত্বরেই দেখতে স্বস্তির নিশ্বাস পড়ে। ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে করে চিতাবাঘটিকে খাঁচায় ফেরানো হয়। পুরো প্রক্রিয়ায় চলে বন দফতরের আধিকারিকদের পর্যবেক্ষণে। জানা গেছে, শিলিগুড়ি-ডুয়ার্স অঞ্চল থেকে ওই চিতাবাঘটিকে আনা হয়েছিল। শিলিগুড়ি ডুয়ার্স অঞ্চলে ওই চিতাবাঘের হামলায় কয়েকজন জখম হয়েছিল। এরপর তাকে ধরে তিন বছর আগে জঙ্গল মহলে পাঠানো হয়েছিল। এই চিতাবাঘের নাম রাখা হয় হর্ষিণী। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় হর্ষিণী সহ দুটি চিতাবাঘ রয়েছে। 

চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। এমনই এক বাসিন্দা জানিয়েছেন, সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। গতকাল রাতে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। চিতাবাঘটির ধরা পড়ার খবর খুবই স্বস্তিদায়ক। তবে বন  দফতরের আরও সতর্ক হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget