এক্সপ্লোর

Maoist: ঝাড়গ্রামে ফের মাওবাদীদের পোস্টার ঘিরে আতঙ্ক, জঙ্গলমহলে এখনও জারি হাই অ্যালার্ট

গত শনিবার ঝাড়গ্রামেরই মানিকপাড়া ও সরডিহায় মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল। গত ১৫ এপ্রিল থেকে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ফের মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। আজ সকালে বিনপুর থানার নারায়ণপুরে মাওবাদীদের নামে পোস্টার মেলে। স্থানীয় বাসিন্দারা পোস্টার দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়। গত শনিবার ঝাড়গ্রামেরই (Jhargram) মানিকপাড়া ও সরডিহায় মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল। গত ১৫ এপ্রিল থেকে জঙ্গলমহলে (Junglemahal) জারি হয়েছে হাই অ্যালার্ট। তার মধ্যেই একের পর এক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার । 

জঙ্গলমহলে হাই অ্যালার্ট: অন্যদিকে মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান রানিবাঁধের (Ranibandh) তৃণমূলের (TMC) ব্লক সভাপতি। জঙ্গলমহলের কয়েকজন শাসক নেতা একই আর্জি জানিয়েছেন। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। রাস্তায় গাড়ি থামিয়ে নাকা তল্লাশির পাশাপাশি, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে গভীর জঙ্গলে টহল দিচ্ছে স্ট্র্যাকো বাহিনী। তৈরি রাখা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন ভেহিকল।

এই প্রেক্ষাপটে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান খোদ তৃণমূলের ব্লক সভাপতি। সূত্রের খবর, শুধু রানিবাঁধের তৃণমূল সভাপতি নন, বাঁকুড়ার জঙ্গলমহলের আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা পুলিশের কাছে একই আর্জি জানিয়েছেন। 

বাঁকুড়ায় বিতর্ক: জঙ্গলমহলে (Junglemahal) মাওবাদী (Maoist) নেই। বাঁকুড়ার (Bankura) রানিবাঁধের তৃণমূল (TMC) বিধায়ক ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী এই চাঞ্চল্যকর দাবি করেন সম্প্রতি। যদিও এ নিয়ে তাঁকে কটাক্ষ করে বিজেপি (BJP)। 

মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলে (Junglemahal) জারি হয় হাই অ্যালার্ট। এ নিয়ে তত্‍পরতা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। বিভিন্ন রাস্তায় চলছে নাকা তল্লাশি। গভীর জঙ্গলে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। 

সূত্রের দাবি, এই পরিস্থিতিতে বাঁকুড়ার রানিবাঁধের ব্লক তৃণমূল সভাপতি সহ শাসকদলের ৫ জন নেতা বাড়তি নিরাপত্তারক্ষী চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন।  এই যখন অবস্থা, তখন রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোত্‍স্না মান্ডি চাঞ্চল্যকর দাবি করলেন। তাঁর দাবি, জঙ্গলমহলে মাওবাদী নেই। 

আরও পড়ুন: Anis Khan: আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চলছে, দাবি আইনজীবীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget