এক্সপ্লোর

Jhargram Weather: রাত থেকে অবিরাম বৃষ্টির জের, ঝাড়গ্রামে বিপর্যস্ত জনজীবন

District Rain Update: রাত বাড়তেই বাড়ে বৃষ্টির পরিমাণ। রাতভর বৃষ্টির জেরেই বিপর্যস্ত জনজীবন। শহরের একাধিক জায়গায় জমে গিয়েছে জল।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রাত থেকে ঝাড়গ্রামে অবিরাম বৃষ্টি। বিপর্যস্ত জনজীবন। শহরের একাধিক রাস্তা জলমগ্ন। তবে শ্রাবণ শেষের এই বৃষ্টি কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। জমিতে জল জমায় চাষের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হবে বলে তাঁদের আশা।

ঝাড়গ্রামের আবহাওয়া: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গতকাল সারাদিন বৃষ্টির তেমন হয়নি। তবে রাত বাড়তেই বাড়ে বৃষ্টির পরিমাণ। রাতভর বৃষ্টির জেরেই বিপর্যস্ত জনজীবন। শহরের একাধিক জায়গায় জমে গিয়েছে জল। যদিও চাষিদের মুখে উজ্জ্বল হাসি। বৃষ্টির জেরে জমিতেও জমেছে জল। চলতি বছর ধান চাষ এক মাস পিছিয়ে গিয়েছে। অবশেষে এই নিম্নচাপ আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

রাজ্যের আবহাওয়ার আপডেট: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে। যা শক্তিশালী হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে। এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে। 

নিম্নচাপের ভ্রুকুটি: নিম্নচাপ পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও দেখা দিয়েছে নতুন বিপত্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের উপকূল অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে দিঘা, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অন্য জেলাতে। বুধবারও দিঘা- দক্ষিণ ২৪ পগনায় দেখা গেছে বৃষ্টির দাপট। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের কাছে সমুদ্রবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। বুধবার সেচমন্ত্রী পার্থ ভৌমিক, কারামন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি,  জেলাশাসক ও প্রশাসনিক আধিকরিকদের নিয়ে বৈঠক করেন। কীভাবে সমুদ্র তীরবর্তী এলাকায় ভাঙন রোধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। দক্ষিণ ২৪ পরগনার উপকূল অঞ্চলেও ভারী বৃষ্টি হয়েছে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়া এখন বারণ, তাই দাঁড়িয়ে আছে ট্রলার।  সাগর ও বকখালিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়। আজ, বৃহস্পতিবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানেরও অনুমতি দেয়নি প্রশাসন।

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget