এক্সপ্লোর

ঝাড়খণ্ডের বিধায়কদের বান্ডিল বান্ডিল ৫০০’র নোটের রহস্য কী ? কী সামনে এল হোটেলের সিসিটিভি ফুটেজে?

Jharkhand MLAs arrested : সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। জানা যাচ্ছে, রেজিস্টারে নাম না লিখেই হোটেলে ঢুকেছিলেন তাঁরা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : প্রায় পঞ্চাশ লক্ষ টাকা-সহ হাওড়ায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ( Jharkhand MLAs arrested )। শনিবার দুপুরে কলকাতার সদর স্ট্রিটের যে হোটেলে ঝাড়খণ্ডের ওই বিধায়করা গিয়েছিলেন, সেই সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। জানা যাচ্ছে, রেজিস্টারে নাম না লিখেই হোটেলে ঢুকেছিলেন তাঁরা।

কলকাতায়, পর পর উদ্ধার হচ্ছে টাকা! বান্ডিল বান্ডিল ৫০০’র নোট-সহ শনিবার বিকেলে হাওড়ায় জাতীয় সড়কে ধরা পড়েন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক! এই অবস্থায় কোথা থেকে তাঁরা এত টাকা পেলেন? কে দিল? ঝাড়খণ্ডের কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকার ফেলার জন্যই কি এই টাকা দেওয়া হয়েছিল?

নেপথ্যে কি বিজেপি?
নেপথ্যে কি বিজেপি? এ’সব প্রশ্নেই এখন সরগরম রাজনীতি। তাঁরা সদর স্ট্রিটের হোটেল ওয়ালসনে উঠেছিলেন। কিন্তু, রেজিস্টারে তাঁদের নাম ছিল না। সূত্রের খবর, শনিবার দুপুর ৩টে ৮ মিনিটে হোটেলের ১০৬ নম্বর ঘরে ঢোকেন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। ৩টে ১৪ মিনিটে বেরিয়ে যান। 
হোটেলে এসে সেই CCTV ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। CID সূত্রে খবর, এরপর হোটেলের পানশালায় ঢোকেন কংগ্রেস বিধায়করা। সেই সময় বিধায়কদের এক সঙ্গী স্কুটার নিয়ে বেরিয়ে যান। সূত্রের খবর, তিনি স্কুটার নিয়ে লালবাজারের উল্টোদিকে এক ব্যবসায়ীর কাছে যান। এবং তাঁর কাছ থেকে টাকা নেন। তদন্তকারীদের অনুমান, এই ব্যবসায়ী হাওয়ালার সঙ্গে জড়িত!

অন্যদিকে, হোটেলের রেজিস্টারে নাম না থাকলেও, হোটেলের পার্কিংয়ের রেজিস্টারে উল্লেখ রয়েছে, শনিবার দুপুর ৩টে ১০-এ ঢুকেছিল ঝাড়খণ্ডের বিধায়কের বোর্ড লাগানো গাড়ি। বিকেল ৩টে ৫০-এ হোটেল থেকে গাড়ি বেরিয়ে যায়। পরে, হাওড়ার পাঁচলায় গাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকা!

CID সূত্রে খবর, ওই ব্যবসায়ীর খোঁজ এখনও মেলেনি। তাঁর এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। JMM-কংগ্রেস জোট সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন, হাওড়ায় ধৃত ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়ক। CID সূত্রে এমনই দাবি করা হয়েছে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তিন কংগ্রেস বিধায়ক। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

CID সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে, ঝাড়খণ্ডে JMM-কংগ্রেস জোট সরকার ভাঙার খরচ হিসেবেই এই টাকা দেওয়া হয়েছিল কংগ্রেস বিধায়কদের। ধৃত বিধায়করা জেরায় জানিয়েছেন, ' ঝাড়খণ্ডে JMM-কংগ্রেস জোট সরকার থাকবে না। সরকার পড়ে যাবে। ' 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget