এক্সপ্লোর

Jitendra Tiwari: কম্বল বিতরণ কাণ্ডে হাইকোর্ট থেকে জামিন জিতেন্দ্রর

Jitendra Tiwari Get Bail: জামিন জিতেন্দ্রর, যদিও 'আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না', নির্দেশ দিল আদালত।  

কলকাতা: কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। 'তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না', আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন তিওয়ারি', নির্দেশ দিল আদালত।  

 প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। 

২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী।  ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 

অপরদিকে, সম্প্রতি তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় করলেন চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, ' আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। আরও চামচাবাজি করুন টিএমসি-র। চামচা কোথাকার টিএমসি-র।' মার্চের মাঝামাঝি, কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করার প্রতিবাদে পথে নামে বিজেপি। আসানসোলে প্রতিবাদ মিছিলে সামিল হয় বিজেপি নেতা-কর্মীরা।

আরও পড়ুন, রাজ্যে আসছেন অমিত শাহ, অনুব্রত গড়ে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, মাঝে তিনি এই ব্যাপারটা নিয়ে একাধিকবার আইনি নানা জটিলতা সৃষ্টি করেছিলেন জিতেন্দ্র। তাই এই বিলম্ব। তদন্ত সাড়া দিচ্ছিলেন না সহযোগিতা করছিলেন না মাঝে। বদলার রাজনীতি নিয়ে ফিল্মের ডায়লগ অন্য জায়গায় দেখাবেন। পালিয়ে কি অপরাধ করেছেন। যদিও গতমাসেই  চৈতালি বলেছিলেন, 'আমার বিপদের দিনে বিজেপি পরিবার সঙ্গে। সবাইকে ধন্যবাদ। আসানসোলবাসীকে ধন্যবাদ। আইনে আস্থা রাখি। নিশ্চয়ই সত্যের জয় হবে। খুব তাড়াতাড়ি আমার স্বামী ফিরে আসবে।' বলতে গেল, নববর্ষের আগে ঘুরে গেল, মিলে গেল চৈতালির কথা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget