এক্সপ্লোর

Job Scam: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার নাইসার ভাইস প্রেসিডেন্ট, সামনে এল কী তথ্য়

Recruitment Corruption:এর আগেও গ্রেফতার হয়েছিলেন নীলাদ্রি।

কলকাতা: টাকা দিলেই ওএমআরের নম্বর বদলে চাকরির ব্যবস্থা! এবার নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার নাইসার ভাইস প্রেসিডেন্ট। এর আগেও গ্রেফতার হয়েছিলেন নীলাদ্রি। 

কী অভিযোগ:
সুবীরেশ ভট্টাচার্যর হাত ধরে নিয়োগ দুর্নীতিতে হাতেখড়ি নীলাদ্রির, সিবিআই সূত্রে দাবি। নাইসার কাছে নয়, কোটি টাকার ওপরে গিয়েছিল নীলাদ্রির অ্যাকাউন্টে, দাবি সিবিআই সূত্রে। ওএমআর বিকৃতির জন্য আলাদা একটা টিম করেছিল নাইসার ভাইস প্রেসিডেন্ট, দাবি সিবিআইয়ের একটি সূত্রের। তাদের আরও দাবি, টাকা দিলেই ওএমআরে নম্বর বদলে দিত নীলাদ্রির টিম।

এই প্রথম নয়, আগেও গ্রেফতার হয়েছিলেন নীলাদ্রি দাস। ২০১৯-এর ৭ মার্চ সিআইডির হাতে গ্রেফতার হন নীলাদ্রি দাস।  পটাশপুরে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় সিআইডির হাতে গ্রেফতার হন তিনি। সিআইডির হাতে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই হাইকোর্ট থেকে জামিন পান  নীলাদ্রি। ২০০২ সাল পর্যন্ত বরানগরের বাসিন্দা ছিলেন নীলাদ্রি। পরে পাকাপাকিভাবে বসবাস করতে থাকেন দিল্লিতে। সেই নীলাদ্রি দাস এবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার। 

সিবিআইয়ের দাবি কী?
নীলাদ্রির গ্রেফতারির পর চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশে ৮ হাজার ১৬৩ ওএমআর বিকৃতি করা হয়েছে। গ্রুপ সি-তে ৩ হাজার ৪৮১ ওএমআর শিটে বিকৃতি হয়েছে। গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩ ওএমআর শিটে বিকৃতি। নবম-দশমে ৯৫২ ওএমআর শিটে বিকৃতি, একাদশ-দ্বাদশে ৯০৭ ওএমআর শিটে বিকৃতি হয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। 

সিবিআই সূত্রে দাবি, ২০১৫ থেকে ওএমআর শিট বিকৃতির কারবারে জড়িত নীলাদ্রি। সুবীরেশ ভট্টাচার্যর হাত ধরে নিয়োগ দুর্নীতিতে হাতেখড়ি, সিবিআই সূত্রে দাবি। নাইসার কাছে নয়, নীলাদ্রির অ্যাকাউন্টের গিয়েছিল কোটি টাকার ওপর। নীলাদ্রি আলাদা একটা টিম করেছিল ওএমআর বিকৃতির জন্য। যাঁরা টাকা দিতেন, তাঁদের নাম চলে যেত নীলাদ্রির কাছে। তারপরেই শূন্য পেলেও ওএমআর-এ সেই নম্বর হয়ে যেতে ৫০-এরও উপরে। 

গতবছর দিল্লি ও গাজিয়াবাদে নাইসার অফিসে হানা দেয় সিবিআই। তারপর থেকেই তদন্তকারী সংস্থার ব়্যাডারে নীলাদ্রি। সিবিআই সূত্রে দাবি, সুবীরেশের সঙ্গে প্রথম আলাপ হয় নীলাদ্রির। ২০১৪ থেকে ২০১৮ এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। তারপর ঘনিষ্ঠতা এসপি সিন্হার সঙ্গে। এসপি সিনহার মাধ্যমে শিক্ষা দফতরের একাধিক কর্তার সঙ্গে যোগাযোগ। ১ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হয়েছে বলে সূত্রের খবর। নীলাদ্রি কার নির্দেশে কাজ করতেন সেটাও দেখছে তদন্তকারী সংস্থা।

যোগ্যদের বঞ্চিত করে, টাকার বিনিময়ে অযোগ্যদের স্কুলে চাকরি পাইয়ে দিতে, যে কীভাবে OMR-এ কারচুপি করা হয়েছে, তা বাগ কমিটির রিপোর্টেই জোরালভাবে তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্টেই দাবি করা হয়েছিল। OMR শিট মূল্যায়নের জন্য NYSA কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডকে বরাত দিয়েছিল SSC। পরে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করে, এনডি ইনফোসিস্টেম সংস্থাকে আনা হয়। নিয়ম অনুযায়ী অন্য সংস্থাকে বরাত দিতে হলে, বোর্ড মিটিং করতে হয়। কিন্তু, SSC'র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বয়ান থেকে জানা যায়, সংস্থা বদলের জন্য কোনও বোর্ড মিটিং হয়নি। নীলাদ্রিকে গ্রেফতারের পর আবার সামনে চলে এসেছে এস পি সিন্হার নাম

আরও পড়ুন: ডিএ আন্দোলনের মধ্যেই ১০ অফিসারের বদলি

 

 

 

সেরা শিরোনাম

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget