এক্সপ্লোর

Job Seekers Agitation: বিজ্ঞপ্তি প্রকাশের দশ বছর পার, পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

Kolkata News: এদিনের বিক্ষোভের জেরে বেশ খানিকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২০১৪-এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পরীক্ষা, কাউন্সেলিং হয়ে গেলেও, ১০ বছর পার হতে চলল, এখনও নিয়োগ হয়নি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। বুধবার ধর্মতলা অবরোধ করে, রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)।

পথে চাকরিপ্রার্থীরা: বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির আশপাশে। এই দাবদাহের মধ্য়ে চাকরির দাবিতে রাজপথে নামেন আন্দোলনকারীরা। প্রতিবাদে পথে শুয়ে পড়েন একাধিক চাকরিপ্রার্থী। বুধবার ৫০০ দিনে পড়ল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন। এদিন এক চাকরিপ্রার্থী বলেন, "নিয়োগ চাই, নিয়োগ চাই। ১০ বছর হয়ে গেল, আপার প্রাইমারির চাকরিপ্রার্তথীরা রাস্তায় শুয়ে আছে। আর কতদিন শুয়ে থাকব? মাননীয়া মুখ্য়মন্ত্রী, শিক্ষা দফতরকে অনুরোধ করছি, আর কতদিন আমাদের কাঁদাবেন? আমরা আপার প্রাইমারির ১০ বছর হয়ে গেল, আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।''

২০১৪ সালে আপার প্রাইমারি TET-এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। ২০১৫ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। শূন্য়পদ ১৪ হাজার ৩৩৯। ২০১৪ থেকে ২০২৪। ১০ টা বছর কেটে গেছে। কাউন্সেলিং পর্ব মিটে যাওয়া সত্ত্বেও এখনও নিয়োগপত্র হাতে পাননি এই চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে ৫০০ দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আন্দোলন করছেন তাঁরা। বুধবার শহিদ মিনার থেকে শুরু হয় তাঁদের মিছিল। ডোরিনা ক্রসিংয়ের সামনে চাকরিপ্রার্থীদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। এদিনের বিক্ষোভের জেরে বেশ খানিকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। আরেক চাকরিপ্রার্থী বলেন, "১০ বছর অতিক্রান্ত। এইভাবে একটানা আটকে আছে। আমাদের নিয়োগ আজ পর্যন্ত হয়নি। ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেছে। সেকেন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? কেন জয়েনিং দেওয়া হচ্ছে না?'' 

পথে বাম-কংগ্রেস: SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেলও বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির বিশেষ বেঞ্চ। শুধু তাই নয়, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে নজরে এসেছে রাজ্য় মন্ত্রিসভার ভূমিকাও। এই প্রেক্ষাপটে বুধবার মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের পাশাপাশি OMR শিট লোপাটে অভিযুক্ত সরকারি আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দেওয়া, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের তালিকা প্রকাশ এবং যোগ্য়দের নিয়োগের দাবিতে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করল বাম ও কংগ্রেস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Calcutta High Court: প্রাথমিকের টেটে প্রশ্ন ভুল-মামলা, কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষার নির্দেশ আদালতের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
Punjab News: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget