এক্সপ্লোর

Joka: কলকাতায় কমান্ডোদের হঠাৎ ভিড় ! মেট্রোয় আপদকালীন পরিস্থিতি সামলাতে চলল মক ড্রিল

Kolkata Metro : রাত ১১টার পর জোকা মেট্রো স্টেশনে শুরু হয় NSG-র মক ড্রিল। ঠাকুরপুকুর থানার সহযোগিতায় প্রায় একঘণ্টা ধরে মহড়া চলে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রবিবার রাতে জোকার জেমস লং সরণিতে NSG কম্যান্ডোদের আনাগোনা দেখে ভয় পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে জানা যায়, আপৎকালীন অবস্থায় কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তারই মহড়া চলছে। রাত ১১টার পর জোকা মেট্রো স্টেশনে শুরু হয় NSG-র মক ড্রিল। ঠাকুরপুকুর থানার সহযোগিতায় প্রায় একঘণ্টা ধরে মহড়া চলে। কিছুদিন আগে শিয়ালদা মেট্রোতেও একইভাবে মহড়া দেন NSG কম্যান্ডোরা। একে রুটিন মহড়া বলে NSG-র তরফে জানানো হয়েছে। 

এদিকে, আরও একধাপ এগিয়ে গিয়েছে জোকা-এসপ্লানেড মেট্রোর (Joka-Esplanade Metro) কাজ। মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের টেন্ডার গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেট্রোরেল (Metro Rail) সূত্রে খবর, একাধিক কোম্পানি টেন্ডার প্রক্রিয়ায় (Tender Process) অংশ নেয়। কয়েক সপ্তাহের মধ্য়েই শুরু হবে বাছাই পর্ব। জোকা-বিবাদীবাগ মেট্রোর, একাংশ ইতিমধ্যেই চালু হয়েছে। চলতি বছরে এই মেট্রো প্রকল্পের জন্য বাজেটে ১ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল ৭৯৪ কোটি টাকা।

মেট্রো রেল সূত্রে খবর, মোমিনপুর থেকে বিবাদীবাগ রুটের ক্ষেত্রে থাকবে, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট ও এসপ্লানেড স্টেশন। উত্তর ও দক্ষিণের লাইনের মেট্রোকে জুড়বে পার্কস্ট্রিট। সূত্রের খবর, রেল বিকাশ নিগম লিমিটেড এই কাজের জন্য একটি সংস্থাকে নিযুক্ত করবে। ৫ কিলোমিটার এই রাস্তার অধিকাংশটাই থাকবে মাটির নিচে।

মাটির নিচ খুঁজে মেট্রো চলাচল শুরুর প্রসঙ্গটি আটকে ছিল দীর্ঘদিন। একাধিক বাধা-বিপত্তিতে জমি পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সমস্যা। শেষমেশ খোদ প্রধানমন্ত্রী দফতর ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কেটে গিয়েছে যে জট। আপাতত তাই দ্রুত মাটির নিচ দিয়ে মেট্রোর কাজ শুরুর কাজ চালুর জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হতে চলেছে। এবারে সেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ এগোনোর জন্য ডাকা টেন্ডার প্রক্রিয়া শেষ হতে চলেছে। আপাতত সেগুলো খতিয়ে দেখতে আরও কিছুটা সময় লাগবে। প্রসঙ্গত, জোকা তারাতলা মেট্রো সেকশনে যাত্রী শুরু হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিনেই গুজরাট থেকে পতাকা নেড়ে যে যাত্রার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও যাত্রী পরিষেবা নিয়ে উঠেছে বেশ কিছু প্রশ্ন। বিশেষত, ট্রেন চলার সময় নিয়ে। সঙ্গে যে সেকশনে ইতিমধ্যে মেট্রো চলাচল শুরু হয়েছে সেই সেকশন লাভজনক নয়। তাই অন্য অংশের কাজ শেষ করার জন্য শুরু হয়েছে তোড়জোড়। কাজ শেষ করতে সময় লাগবে। অপেক্ষা সেটাই কবে তা শেষ হবে।

আরও পড়ুন- অয়ন শীলের পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ পেল ইডি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
GKSS Poll: তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget