এক্সপ্লোর

Jadavpur University Student Death : 'উপযুক্ত ব্যবস্থা নিক UGC', যাদবপুরের ঘটনায় হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মামলাকারীর আবেদনে উল্লেখ করা হয়েছে , R.K. রাঘবনের ( Anti-Ragging Committee ) রিপোর্ট মেনে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নবাগত পড়ুয়াদের র‍্যাগিং নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

সৌভিক মজুমদার, কলকাতা  : যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে (Jadavpur University student death) ছাত্রের রহস্য়মৃত্য়ু। ঘটনায় জোরালো হয়েছে ব়্যাগিংয়ের (Ragging) অভিযোগ। ঘটনায় দোষীদের গ্রেফতারির দাবিতে, উত্তাল হয়েছে শহর, ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার (social media) দেওয়াল। বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং কতটা নৃশংস এ-নিয়ে মুখ খুলেছেন একের পর এক ছাত্র, প্রাক্তনী। এরই মধ্যে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং মেন হস্টেলের প্রভাবশালী দাদা, সৌরভ চোধুরীকে গ্রেফতার করে পুলিশ, তারপরে গ্রেফতার হয় আরও দুজন। যারা যারা, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের কড়া শাস্তির দাবি উঠছে দিকে দিকে। প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সিসিটিভি ক্যামেরা না-থাকা নিয়ে। এই মাত্রা-ছাড়া ব়্যাগিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার থেকে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ। 

সোমবার এই ঘটনায় হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। মামলাকারীর আবেদনে উল্লেখ করা হয়েছে , R.K. রাঘবনের ( Anti-Ragging Committee ) রিপোর্ট মেনে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নবাগত পড়ুয়াদের র‍্যাগিং নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিক UGC। এই মর্মে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। চলতি সপ্তাহেই যাদবপুরের পড়ুয়ার মৃত্যু সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

অতীতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং দমন করতে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার জন্য , সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর ডঃ আর কে রাঘবনের নেতৃত্বে একটি কমিটি  গঠন করেছিল সুপ্রিম কোর্ট। এই কমিটি ব়্যাগিং বিষয়ে বিশদ গবেষণা চালায় ও জনমত সংগ্রহ করে। তার ভিত্তিতে রাঘবনের কমিটি কয়েকটি সুপারিশ জারি করে। এই পারিশ যথাযথভাবে গৃহীতও হয় হয় সুপ্রিম কোর্টে। তাতে বলা হয়েছিল - 

কমিটি দ্বারা তালিকাভুক্ত বিষয়গুলি ছিল:

  •  র‌্যাগিং দমনের প্রাথমিক দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের ।
  •  র‌্যাগিং উচ্চ শিক্ষার মানে বিরূপ প্রভাব ফেলে। 
  • ব়্যাগিং দমন করতে পারার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলির প্রণোদনা পাওয়া দরকার।
  • র‌্যাগিংকে স্কুলের পর্যায় থেকেই মানবিক মূল্যবোধ গড়ে তোলার ব্যর্থতা হিসেবে বিবেচনা করা দরকার। ইত্যাদি 

    ইতিমধ্যেই এই ঘটনায় তৎপর হয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। রবিবার কমিশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ঘটনাস্থল ঘুরে দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন। এরপর  তাঁরা ক্যাম্পাসের মধ্যে নিউ বয়েজ হস্টেলেও যান। ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।  

    আরও পড়ুন :

    পড়ুয়ামৃত্যুর নেপথ্যে কি আরও বহু মুখ? ভাইরাল চিঠির হাতের লেখা নিয়ে সন্দিহান বিশ্ববিদ্যালয়েরই আর এক পড়ুয়া



সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget