এক্সপ্লোর

JU Student Death : 'দোষ করলে ছেলেরও শাস্তি হোক', বলছে যাদবপুরকাণ্ডে ধৃতর পরিবারও

Jadavpur University Student Death: যাদবপুরকাণ্ডে ফুটছে সারা রাজ্য দোষীদের শাস্তির দাবি দিকে দিকে। এই পরিস্থিতিতে কী অবস্থা ধৃত ছাত্র বা প্রাক্তনীদের পরিবারের ? 

সুকান্ত দাস, জয়ন্ত পাল ও গৌতম মণ্ডল, কলকাতা : যাদবপুরের (Jadavpur University) পড়ুয়ার মৃত্য়ুতে গ্রেফতার একের পর এক পড়ুয়া এবং প্রাক্তনী। ছাত্রমৃত্যুর ঘটনার পর অনেকে আবার হস্টেল থেকে বাড়ি চলে গিয়েছিল। পুলিশ কলকাতার বাইরে থেকে গ্রেফতার করে তাদের। যাদবপুরকাণ্ডে (Jadavpur University Student Death) ফুটছে সারা রাজ্য দোষীদের শাস্তির দাবি দিকে দিকে। এই পরিস্থিতিতে মনে অবস্থা কেমন ধৃত ছাত্র বা প্রাক্তনীদের পরিবারের ? 

যাদবপুরের (JU Student Death) পড়ুয়ার মৃত্য়ুতে গ্রেফতার একের পর এক পড়ুয়া এবং প্রাক্তনী। এই পরিস্থিতিতে কী বলছে তাদের পরিবার ? দোষ করলে তাঁর ছেলেরও শাস্তি হোক, বলছেন ধৃত অঙ্কন সরকারের মা। ক্য়াম্পাস থেকে র‍্যাগিং-রোগ নির্মূল করার পক্ষেই জোরাল সওয়াল করেছেন আরেক ধৃত সুমন নস্করের দিদি।  

'দোষ করলে ছেলেরও শাস্তি হোক'

দেশের অন্য়তম সেরা বিশ্ববিদ্য়ালয়। সেই যাদবপুরের এক পড়ুয়ার মৃত্য়ুতে, র‍্যাগিংয়ের মতো জঘন্য় অভিযোগ ঘিরে, তোলপাড় চলছে। গ্রেফতার হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়েরই একের পর এক পড়ুয়া এবং প্রাক্তনী। বুধবার অবধি ধৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৯। এর মধ্য়ে রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র অঙ্কন সরকার। অঙ্কনের মা বলছেন, দোষ করলে তাঁর ছেলেরও শাস্তি হোক। 'সে যদি দোষ করে থাকে তাহলে অন্যায়ের শাস্তি হবে।' 

'রোগ নির্মূল করতে হবে'

ধৃতদের মধ্য়ে আছেন যাদবপুরের প্রাক্তনী সুমন নস্কর। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা সুমনের দিদিও যাদবপুরের প্রাক্তনী। এই ঘটনায় ভাইয়ের গ্রেফতারির পর, তিনি ক্য়াম্পাস থেকে র‍্যাগিং-রোগ নির্মূল করার পক্ষেই জোরাল সওয়াল করেছেন। তিথি বলেছেন, 'এই রোগ নির্মূল করতে হবে। চিরতরে বন্ধ হোক। কর্তৃপক্ষকে দেখতে হবে।' ধৃতের বাবা বললেন, ছেলে অপরাধ করলে উপযুক্ত শাস্তি হবে। 

'সঙ্গ দোষে হতেও পারে'

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে, বাছাই করা ছেলে-মেয়েদের সঙ্গে, সন্তানকে পড়তে পাঠানো যে কোনও মা-বাবার কাছেই স্বপ্ন। তবে পড়ুয়া-মৃত্য়ুর ঘটনায়  ধৃত অসিত সর্দারের পরিবার  অবশ্য় বলছে, যাদবপুরে গিয়ে সঙ্গদোষেই তাঁর এই পরিণতি। ধৃতের জেঠু গৌর সর্দার বলছেন, 'ছেলে এরকম ছিল না। সঙ্গ দোষে হতেও পারে।' 

পড়ুয়া এবং প্রাক্তনীদের একাংশ যখন গ্রেফতার হচ্ছেন, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দিনের পর দিন এদের প্রশ্রয় দিয়েছে কারা? কর্তৃপক্ষের অজান্তে কি এটা চলতে পারে? তাই স্রেফ পড়ুয়া নয়, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কেন শাস্তি হবে না, সেই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে। 

আরও পড়ুন :

 রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? পুঙ্খানুপুঙ্খ জানালেন নিরাপত্তা রক্ষী

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget