এক্সপ্লোর

Calcutta High Court: সুজয়কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল বোর্ড গঠনের জন্য ED কে নির্দেশ বিচারপতির

Sujay Krishna Bhadra: কালীঘাটের কাকুর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির চার্জশিটে।

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল বোর্ড গঠনের জন্য ED কে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বোর্ড গঠন করে শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ইডিকে নির্দেশ আদালতের, আগামী বুধবার পরবর্তী শুনানি। 'আপনারা তো দিল্লি এইমস থেকে কাউকে আনবেন না, এখানে কমান্ড হাসপাতাল সহ আরও হাসপাতাল আছে। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করুন', মন্তব্য বিচারপতির। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে কী হবে?', প্রশ্ন সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর।

'এসএসকেএম আছে তো, এখানকার অন্যতম সেরা হাসপাতাল, আপনি তো বাড়িতে নেই', মন্তব্য বিচারপতির। 'যে চিকিৎসককে দেখাতে চাইছে তাঁর অন্তত একটা প্রেসক্রিপশন দেখান', সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। 'নেই, এটা একটা জরুরি পরিস্থিতি, আমি আমার পছন্দমত হাসপাতালে চিকিৎসা করাতে চাই,' সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। বোর্ড গঠন করতে সাতদিন কেন লাগবে ? কালকেই করা হোক', সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। মুখ্যমন্ত্রী অসুস্থ হয়েছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে', সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। উনি মুখ্যমন্ত্রী, আর আপনি একজন অভিযুক্ত', মন্তব্য বিচারপতির। 

কিছুদিন আগে হাসপাতাল থেকে ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর আর্জি ছিল, চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। বাইপাস সার্জারি করাতে হবে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে জামিন মঞ্জুরের আবেদন জানান কালীঘাটের কাকু। আজই ইডি-র বিশেষ আদালতে জামিন-আবেদনের শুনানি। ইডি সূত্রে খবর, জামিনের বিরোধিতা করবে তারা। পাশাপাশি, আগামীকালই সুজয়কৃষ্ণর বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিতে চলেছে। চার্জশিটে কালীঘাটের কাকুর যাবতীয় সম্পত্তির হিসেব,  নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে জড়িত, তার তথ্যপ্রমাণ পেশ করা হবে। 

এদিকে কালীঘাটের কাকুর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির চার্জশিটে। ED-র দাবি, কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর নিয়ন্ত্রিত দুটি সংস্থা, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড ও মেসার্স আর্কাইভ কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডে গত পাঁচবছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে। পাশাপাশি, ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে তারা। 

চার্জশিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম উল্লেখ করে ইডি দাবি করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার কাকুর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির চার্জশিটে। ED-র দাবি, কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর নিয়ন্ত্রিত দুটি সংস্থা, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড ও মেসার্স আর্কাইভ কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডে গত পাঁচবছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে। পাশাপাশি, ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে তারা। 

চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে,২০১৮ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত কালীঘাটের কাকুর নিয়ন্ত্রিত দুটি সংস্থা, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড ও মেসার্স আর্কাইভ কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডে জমা পড়েছে ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। যার গোটাটাই ক্যাশ। কখনও ২০, কখনও ৩০, কখনও বা ৪০ লাখ, এভাবেই প্রতিবছর টাকা জমা পড়েছে কাকুর নিয়ন্ত্রিত এই দুটি সংস্থায়। এই বিপুল পরিমাণ নগদের উৎস কী? ইডি-র অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকাই বিভিন্ন সময় ধাপে ধাপে জমা করা হয়েছে।

চার্জশিটের ৮৮ ও ৮৯ পাতায় উল্লেখ করা হয়েছে, কাকুর নিয়ন্ত্রিত ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেডে শুধুমাত্র অনলাইন ট্রান্সফারে জমা করা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা। আশ্চর্যজনকভাবে, টাকা এসেছে যে সব অ্যাকাউন্ট থেকে, সেগুলির কোনও অস্তিত্ব নেই। অর্থাৎ, এককথায় ভুয়ো অ্যাকাউন্ট। 

ইডি-র অনুমান, নগদ ও অনলাইন ট্রান্সফার মিলিয়ে ঘুরপথে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়েছে কাকুর নিয়ন্ত্রিত দুটি সংস্থায়। পাশাপাশি, এবার কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। তার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে ইডি সূত্রে খবর। চার্জশিটে ইডি দাবি করেছে, এখনও পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রর ১১টি সম্পত্তির হদিশ মিলেছে। চার্জশিটে ২৯, ৩০ ৩১ নম্বর পাতায় কাকুর ১১টি সম্পত্তির উল্লেখ করেছে ইডি। এর মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় জমি। এই সমস্ত সম্পত্তিই কেনা হয়েছে কালীঘাটের কাকু, তাঁর স্ত্রী বাণী ভদ্র ও কাকুর নিয়ন্ত্রিত দুটি কোম্পানি ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড ও মেসার্স আর্কাইভ কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নামে। 

সেরা শিরোনাম

News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
Weather Update: সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget