এক্সপ্লোর

Bankura News: ওজন ২-৩ কেজি! জাম্বো জিলিপির টানে বিপুল ভিড় ভাদু পুজোয় মেতে ওঠা বাঁকুড়ায়

Festival In Bankura: জিলিপি খেতে ভালোবাসেন? সবচেয়ে বড় সাইজের জিলিপি কোথায় খেয়েছেন, মনে পড়ে? কত দাম ছিল তার? পিস প্রতি ৫, ১০, বড়জোর ২০ টাকা? কিন্তু ধরুন একটা জিলিপির দামই যদি তিনশো থেকে সাতশো টাকার মধ্যে হয়, তা হলে?

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: জিলিপি (jalebi) খেতে ভালোবাসেন? সবচেয়ে বড় সাইজের (giant size) জিলিপি কোথায় খেয়েছেন, মনে পড়ে? কত দাম ছিল তার? পিস প্রতি ৫, ১০, বড়জোর ২০ টাকা? কিন্তু ধরুন একটা জিলিপির দামই যদি তিনশো থেকে সাতশো টাকার (700 rupees) মধ্যে হয়, তা হলে? নাহ, গাঁজাখুরি গল্প নয়। ভাদ্র মাসের সংক্রান্তিতে ভাদু পুজো (bhadu puja) উপলক্ষ্যে একেবারে হাতেকলমে এমনই জিলিপি বিক্রি হচ্ছে বাঁকুড়ার (bankura) কেঞ্জাকুড়ায়। 

জাম্বো জিলিপি...
দেখতে একেবারে চেনা জিলিপির মতোই, কিন্তু আড়ে-বহরে দশাসই। এক একটির ওজন ২ থেকে ৩ কিলো। নাম জাম্বো জিলিপি। ভাদু পুজো উপলক্ষ্যে এই জাম্বো জিলিপি বিক্রির চল কেঞ্জাকুড়ায় বেশ পুরনো। শোনা যায়,পঞ্চকোট রাজ নীলমনি সিংহ দেও-র তৃতীয়া কন্যা ভদ্রাবতীর অকালমৃত্যুর পর তাঁর স্মৃতিতেই রাঢ়বাংলায় ভাদু পুজোর সূচনা করেছিল রাজ পরিবার। সেই সময় দ্বারকেশ্বর নদের তীরে থাকা বাঁকুড়ার প্রাচীন গঞ্জ কেঞ্জাকুড়ায় রীতিমতো জাঁকজমকের সঙ্গে পুজো করা হত। সারা ভাদ্র জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে ভাদু আরাধনার পাশাপাশি সংক্রান্তিতে হত ভাদুর জাগরণ। এই জাগরণে রাতভর বাড়িতে বাড়িতে চলত হুল্লোড়, নাচ গান আর দেদার খাওয়া দাওয়া। আয়োজন উপাচারে প্রতিবেশীর ভাদু পুজোকে টপকে যাওয়ার প্রচ্ছন্ন প্রতিযোগিতাও চলত। সেই প্রতিযোগিতার ফলস্বরূপই ভাদুর সামনে নিবেদিত জিলিপির আকার বৃদ্ধি বাড়তে থাকে। জিলিপির আকারে অন্যের ভাদু পুজোকে টেক্কা দিতে সকলেই বড়, আরও বড় জিলিপির বরাত দিতে থাকেন কেঞ্জাকুড়ার মিষ্টি ব্যবসায়ীদের। এভাবেই ধীরে ধীরে উত্থান ঘটে কেঞ্জাকুড়ার জাম্বো জিলিপির। সময়ের সঙ্গে পুজোর জনপ্রিয়তায় এখন ভাঁটার টান এসেছে ঠিকই, কিন্তু জাম্বো জিলিপি নিয়ে মাতামাতি কমেনি একচুলও। 

রসে-বশে-উৎসব...
রসে টইটম্বুর মুচমুচে জাম্বো জিলিপিতে কামড় বসিয়ে বছরভরের সাধপূরণই শুধু নয়, আত্মীয়-স্বজনকে সারপ্রাইজ গিফট হিসেবেও এই জিলিপি পাঠানোর চল রয়েছে কেঞ্জাকুড়ায়। শুধু স্থানীয় স্তরেই যে এই জিলিপির সুনাম আটকে রয়েছে, তা নয়। জেলার বাইরে, এমনকি লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের মানুষের কাছেও ভাদ্র সংক্রান্তির অন্যতম আকর্ষনীয় বস্তু এটি। স্বাভাবিক ভাবেই দূর দূরান্তের মানুষ এই সময় ভিড় জমিয়েছেন কেঞ্জাকুড়ায়। দেদার বিকোচ্ছে দেড় কেজি ,দু কেজি, তিন কেজি ওজনের জিলিপি। কেজি প্রতি দেড়শো টাকা দর পড়লেও বছরভরের রসনা তৃপ্ত করতে খরচে নিয়ন্ত্রণ করছেন না সাধারণ মানুষ। দু'বছরের করোনার খরা কাটিয়ে চলতি বছর বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও।
খুশির আমেজ সর্বত্র, জিলিপির মাধ্যমে উৎসবের রস ছড়িয়ে পড়ছে আশপাশেও। 

আরও পড়ুন:ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে, আতঙ্কিত পড়ুয়া, এলাকাবাসী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget