এক্সপ্লোর

Junior Doctors Rally: 'আর কতদিন সময় চায়, জবাব দাও CBI', আলোর উৎসবের আগে মশাল হাতে স্লোগান তুললেন জুনিয়র ডাক্তাররা

RG Kar News: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথে নামল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

ঝিলম করঞ্জাই, রুমা পাল, কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবি। CBI-এর উপর চাপ বাড়িয়ে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। আজ সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত অভিযান করল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সিনিয়র ডাক্তারদের পাশাপাশি মিছিলে শামিল হন নাগরিক সমাজের সদস্যরাও।

CBI-এর উপর চাপ বাড়িয়ে ফের পথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের আগুন। আলোর উৎসবের আগে, হাতে হাতে জ্বলে উঠল মশাল। মুখে মুখে উঠল স্লোগান। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথে নামল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত অভিযান করল তারা।

এ প্রসঙ্গে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "এরকম একটা ভয়ানক ঘটনা। এটা একটা সাধারণ ধর্ষণ-খুনের ঘটনা নয়। সেই একটা জিনিসকে সিবিআই এত ক্যাজুয়ালি কী করে ডিল করছে, এটা আমাদের খুবই উদ্বেগের-অসন্তোষের কারণ। শুধু আমাদের নয়, অভয়ার বাবা-মা...তাঁদের সঙ্গেও কথা বলতে পারেন। তাঁরাও কিন্তু, এই উদ্বেগ প্রকাশ করছেন।" জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য সায়ন মণ্ডল বলছেন, 'CBI-কে চাপে রাখতে চাইছি। কারণ CBI প্রাথমিকভাবে যে চার্জশিট প্রকাশ করেছে, সেখানে সঞ্জয় রায় ছাড়া আর কারও নাম নেই। যেটাকে আমরা একদমই ঠিক মনে করছি না।'

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অপর এক সদস্য আসফাকুল্লা নাইয়ার বক্তব্য, 'আমরা ইতিহাসে দেখেছি, অনেক ছোট ছোট আন্দোলন থেকে অনেক রাষ্ট্র ব্যবস্থার পতন হয়েছে। এই আন্দোলনকে কেউ যদি গিলে খেতে চান, আমার মনে হয় হজম করতে পারবেন না।' 

সিনিয়র ডাক্তারদের পাশাপাশি মিছিলে সামিল হন নাগরিক সমাজের সদস্যরাও। এক আন্দোলনকারী বলেন, 'সিবিআইয়ের কোনও রকম হেলদোল নেই। ৩ মাস হতে চলল। সিবিআইয়ের কাছে জাস্টিসের দাবিতে আজ অভিযান।' এয়ারপোর্ট নাগরিক মঞ্চের এক সদস্য বলেন, 'অনেক দিন হয়ে গেছে। কিন্তু, সিবিআইয়ের তরফ থেকে সেরকম কোনও গতি আমরা দেখতে পাচ্ছি না। '

এনিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 'CGO অভিযান করুন, নবান্ন অভিযানটা কবে হবে? তার জন্য অপেক্ষা করছি। CGO-তে আপনি যান, আপনি একটা নবান্ন অভিযানও করুন। আর একটা সুপ্রিমকোর্ট অভিযানও করুন না, সব বিষয়টা তো সুপ্রিমকোর্টে এখন। সুপ্রিমকোর্ট অভিযানটা কবে হচ্ছে? কিছু লোকের একটা ব্যামো ধরেছে, টিভিতে থাকতেই হবে। তাঁরা এখন থাকতে পারছে না, তাঁদের বাড়ির লোকেরা, তাঁদের বন্ধু-বান্ধবীরা জিজ্ঞাসা করছে যে, তোমায় আর দেখা যাচ্ছে না কেন?'

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অনেক আগে সিজিওটা করা উচিত ছিল। সিজিওটা না করে কর্মবিরতি থেকে গরিব মানুষকে হেনস্থা করা, নার্সিংহোমগুলোকে মুনাফা পাইয়ে দেওয়া, বা রাজ্য সরকারকে রাজনৈতিকভাবে বিড়ম্বনার ম়ঞ্চ হয়ে ওঠা...এগুলো তো অনভিপ্রেত ছিল।'

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে বুধবার পথে নামে সদ্য় তৈরি হওয়া জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ

ভিডিও

NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget