এক্সপ্লোর

Panchayat Election 2023:ভোটের দিনের সিসি ফুটেজ 'উধাও', 'পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কী ভাবে', প্রশ্ন হাইকোর্টের

High Court: ভোটের দিনের সিসি ফুটেজ উধাও শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতে এমনই ঘটেছে বলে অভিযোগ।

সৌভিক মজুমদার, কলকাতা: ভোটের (Panchayat Election 2023) দিনের সিসি ফুটেজ (CCTV Footage) উধাও শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা ২ নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতে এমনই ঘটেছে বলে অভিযোগ। এই পঞ্চায়েতের ২টি বুথে ভোটের দিনের ফুটেজ উধাও, বলে প্রাথমিক ভাবে খবর। বিডিও-র দাবি, ১১ এবং ১২ নম্বর বুথের ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে। বিচারপতি সিনহার প্রশ্ন, 'ফুটেজ না থাকলে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবেন কী ভাবে?' কী ভাবে নষ্ট হল সিসি ফুটেজ?', জানতে চেয়ে বিডিও-র হলফনামাও তলব করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি সিনহা এও বলেছেন, 'বোর্ড গঠন করা হলে তার ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর।' ভোট-গণনার দিন হামলার অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী নাসিমা বিবি। অভিযোগ ছিল, বুথের বাইরে ব্যালট পাওয়া সত্ত্বেও পুনর্নির্বাচনের নির্দেশ না দেওয়া হয়নি। তাই মামলা।

নতুন নয়...
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার মধ্যে একটি মামলায় আগেই মন্তব্য করেছিল, জয়ী প্রার্থীদের মনে রাখতে হবে যে তাঁদের ভবিষ্যৎ সংশ্লিষ্ট মামলার উপর নির্ভর করছে। সেই সূত্রে আরও বলা হয়েছিল, পঞ্চায়েত ভোট সংক্রান্ত যাবতীয়  নথি, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। সেই সিসিটিভি ফুটেজই উধাও হওয়ার কথা শুনে বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। ঘটনা হল, মনোনয়ন পর্ব থেকে ভোটগ্রহণের নানা পর্বে কারচুপির অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগই হাইকোর্টে বিচারাধীন। এবার সেই মামলার রায়ে কী বেরোয়, তার উপরই নির্ভর করবে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ।

ধাক্কা বিডিও-র...
প্রসঙ্গত, মনোনয়নপত্র বিকৃতি মামলায় সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন উলুবেড়িয়ার বিডিও নীলাদ্রিশেখর দে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। সাসপেনশনের সুপারিশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন বিডিও। কিন্তু মামলা ফেরত গেল বিচারপতি অমৃতা সিন্হার কাছেই। ৩ অগাস্ট বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।  বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন উলুবেড়িয়ার বিডিও। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। 'কী চান?' 'সুবিচার চাই', বিচারপতির প্রশ্নে উত্তর দেন বিডিও-র আইনজীবী। 'আপনি কি অন্যদের সঙ্গে সুবিচার করেছেন?' বিডিওকে প্রশ্ন করে আদালত। 'সংবিধান আপনাকে ভরসা করেছিল,কিন্তু আপনি কি সেই ভরসা রেখেছেন?' আপনি প্রতারণা করেছেন বলে অভিযোগ', মন্তব্য বিচারপতি অপূর্ব সিনহা রায়ের। 'আজমল কাসভের বক্তব্যও শোনা হয়েছিল। আমার বক্তব্য শোনা হোক', সওয়াল করেন বিডিও-র আইনজীবী। 

আরও পড়ুন:'বাংলায় ৬ লক্ষ পদ লোপ,২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে', রাজ্যকে নিশানা শুভেন্দুর


 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget