এক্সপ্লোর

High Court:'সিবিআই-এর রিপোর্টের চেয়ে তাদের আইনজীবীর রিপোর্টে বেশি তথ্য', নবম-দশম শিক্ষক নিয়োগে অসন্তুষ্ট বিচারপতি বসু

Recruitment Of Teachers At Class IX And X: নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই-এর উপর তীব্র অসন্তুষ্ট হাইকোর্ট। তদন্তকারী সংস্থার কাজের ধরনে বিরক্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

সৌভিক মজুমদার, কলকাতা: নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই-এর উপর (CBI On Recruitment of Teachers At Class IX And X) তীব্র অসন্তুষ্ট হাইকোর্ট (high court Expresses Disappointment)। তদন্তকারী সংস্থার কাজের ধরনে বিরক্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 'সিলবন্ধ খামে দেওয়া রিপোর্টের সঙ্গে আইনজীবীর রিপোর্টের মিল নেই। দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়', সরব বিচারপতি।

আর কী বললেন?
কলকাতা হাইকোর্টের প্রশ্ন, 'সিবিআই-এর রিপোর্টের চেয়ে তাদের আইনজীবীর রিপোর্টে বেশি তথ্য আসছে। এটা কী ভাবে হয়? ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে'। একইসঙ্গে এসএসসি-র ভূমিকা নিয়েও সরব বিচারপতি বসু। শুধু তিনি নন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী অফিসারের কাজে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতিও। 

কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়?
সিবিআই-এর সিট থেকে তদন্তকারী অফিসারকে সরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না, কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না, ডিআইজি পদক্ষেপ করবেন', নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের। প্রসঙ্গত, এদিনই দিদিকে বলো কর্মসূচি পালন করেছেন এসএলএসটি আন্দোলনকারীরা। ৬৮৮ দিন ধরে ধর্না চলছে তাঁদের। এবার পরবর্তী পদক্ষেপ, প্রত্যেক আন্দোলনকারী নবান্নে একটি করে চিঠি পাঠাবেন। তাতে ধরা পড়বে, গত প্রায় ৭০০ দিন ধরে চলতে থাকা আন্দোলনের আর্তি। সংবাদমাধ্যমের ক্য়ামেরায় আন্দোলনকারীদের প্রত্যেকের হাতে একটি করে চিঠি ধরা পড়েছে। চোখেমুখে হতাশা ও অসন্তোষের ছাপ স্পষ্ট। চিঠিতে কী লেখা? মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা জানিয়েছেন যে, ৬৮৮ দিন পেরিয়ে গেলেও তাঁরা রাস্তায় বসে রয়েছেন। এর এবার বিহিত করুন তিনি, আর্জি তাঁদের। এক আন্দোলনকারীর কথায়, 'আমরা যোগ্য প্রার্থী। তাও এত দিন ধরে গাঁধীমূর্তির পাদদেশে বসে রয়েছি। আমাদের হকের চাকরিটা যেন ফিরে পাই, তাই আবেদন করেছি। আমাদের যাতে দ্রুত নিয়োগ হয় ও এই জীবনযন্ত্রণার যাতে অবসান হয়, সেটিও জানিয়েছি।' কথা বলতে বলতে গলা ধরে এল তাঁর। খেদ, তাঁদের সঙ্গে পরিবার ও আত্মীয়স্বজনও তীব্র ভোগান্তির মুখে। প্রত্যেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, একসঙ্গে জিপিও গিয়ে চিঠি পোস্ট করবেন। কিন্তু সেই কর্মসূচি হচ্ছে না। রদবদল করতে হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, স্থানীয় প্রশাসন তাঁদের একসঙ্গে জিপিও যেতে দেবে না। একসঙ্গে সর্বোচ্চ দশজন যেতে পারেন, তার বেশি যাওয়া যাবে না। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে ১০-১৫ জন মিলে হাঁটতে হাঁটতে জিপিও গিয়ে চিঠি পৌঁছে দেবেন। ঠিকানা অবশ্য়ই নবান্ন। আন্দোলনকারীদের কথায়, 'এটা আমাদের আর্তনাদ। ৭০০ দিনের আর্তনাদ।'

আরও পড়ুন:কবে মিলবে হকের চাকরি? দিদিকে বলো কর্মসূচি পালন আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা, তদন্তে ED
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা, তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget