এক্সপ্লোর

Sandeshkhali ED Raid:সন্দেশখালিকাণ্ডে ইডি আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, পুলিশের FIR নিয়ে মামলায় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court:সন্দেশখালিকাণ্ডে ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর নিয়ে মামলায় নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।

সৌভিক মজুমদার, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali ED Raid) ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর নিয়ে মামলায় নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর (Justice Jay Sengupta On FIR By Police On Sandeshkhali ED Raid)। আরও জানালেন, পরবর্তী শুনানি পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

প্রেক্ষাপট...
ন্যাজাট থানায় দায়ের হওয়া এফআইআরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ইডির বিরুদ্ধে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকা নেওয়া, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যের হলফনামা ও কেস ডায়েরি তলব  করেছে কলকাতা হাইকোর্ট। পুলিশের কোনও আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে কিনা, রাজ্যকে জানাতে হবে হলফনামায়। আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ইডির অভিযোগ, 'আমাদের আধিকারিকদের ব্যাপক মারধর করা হয়, এরপর আমাদের আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর করা হয়। আমরা বাড়িতে ঢুকতেই পারিনি, হেনস্থা করতে এফআইআর।' কেন্দ্রীয় এজেন্সির দাবি, সিআরপিএফ-ইডিকে নোটিস পাঠিয়ে হেনস্থা করতে চাইছে পুলিশ। রাজ্যের আইনজীবীর অবশ্য সওয়াল, স্থানীয়রা পুলিশের কাছে ইডির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ করেছিল। ইডি আধিকারিকদের বিরুদ্ধে ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে সিজার লিস্ট না দেওয়ার অভিযোগ ছিল। আইন অনুযায়ী অভিযোগ এলে এফআইআর করতে বাধ্য পুলিশ, সওয়াল করেন রাজ্যের আইনজীবী।  
  'যদি কেউ বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারধর করা হয়েছে, তাহলেও কি আপনারা এফআইআর করবেন? যদি কেউ খুনের অভিযোগ করলে, ঘটনাস্থলে না গিয়ে আপনারা এফআইআর করে দেবেন?', রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। 'ইডি আমাদের আগে থেকে কিছু জানায়নি', পাল্টা সওয়াল রাজ্যের। বিচারপতির পাল্টা প্রশ্ন, 'তারা কি জানাতে বাধ্য? তল্লাশি চালাতে তো তাদের আইনত কোনও বাধা নেই।' 'সকাল সাড়ে ১০টা ও দুপুর দেড়টায় দুটি এফআইআর দায়ের হয়েছে। দুটিতেই ওসি-র সই রয়েছে। প্রথম এফআইআরে, ইডি আধিকারিকরা টাকা ও নথি নিয়েছেন, মহিলাদের সম্মানহানি করেছেন বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয় এফআইআরে পুলিশ অফিসার পিনাকী সরকার ঘটনাস্থল ঘুরে এসে অভিযোগ দায়ের করেছেন। সেখানে লেখা রয়েছে, প্রায় ৩ হাজার মানুষ ছিল, ইডি আধিকারিকরা মার খেয়েছেন আর কিছু নেই। ওসি কেন পুলিশ অফিসারকে বললেন না, আপনার কথার সঙ্গে সকালের অভিযোগের মিল নেই? ওসি কেন বললেন না, সকালে যে এফআইআরে সই করেছি, তার সঙ্গে আপনার কথার কোনও মিল নেই? ওসি কেন নিজে অনুসন্ধান করলেন না? কেন ওই অধস্তনের বিরুদ্ধে তদন্ত হবে না?' রাজ্যকে আরও প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার।' আমাদের এফআইআরের ভিত্তিতে লঘু এফআইআর দায়ের করেছে পুলিশ', অভিযোগ ইডির। 'ঘটনার সময় ২-৩ মিনিটের মধ্যে শেখ শাহজাহান ২৮টি ফোন করেছেন, কল রেকর্ড আছে। শেখ শাহজাহানকে আগেই ফোন করি। পরিচয় জানার পর আর ফোন ধরেননি', আদালতে আরও জানায় ইডি।

আরও পড়ুন:ইংরেজিতে ২১ পেয়ে আটা কলে কাজ ! আরেক'12th Fail' আজ জলপাইগুড়ির পুলিশ সুপার

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget