এক্সপ্লোর

Hookah Bar: 'কলকাতা বা বিধাননগরে হুক্কা বার বন্ধ নয়'

এই মামলায় পুলিশ কমিশনার রিপোর্ট পেশ করেছে আদালতে। টোবাকো আইন ভাঙলেই মামলা হচ্ছে। ২২ টোবাকো অ্যাক্ট অনুযায়ী ১৭টি মামলা হয়েছে। আদালতে জমা দেওয়া পুলিশ কমিশনারের রিপোর্টে তার উল্লেখ রয়েছে।

কলকাতা: 'কলকাতা (Kolkata) বা বিধাননগরে (Bidhannagar) হুক্কা বার বন্ধ নয়' নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। 'হুক্কা বার বন্ধ কেন? রাজ্য চাইলে আলাদা আইন করতে পারে। কিন্তু পুলিশ এভাবে বন্ধ করতে পারে না'। শুনানিতে বিচারপতির মন্তব্য, 'হুক্কা শুধু ধূমপানের একটি অঙ্গ। কলকাতা বা বিধাননগর পুরসভার অধিকার নেই হুক্কা বার বন্ধ করার। মেয়র কেন এই সিদ্ধান্ত নিয়েছেন?

এ বিষয়ে বিচারপতির নির্দেশ, 'হুক্কায় কোথাও কিছু মেশানো হচ্ছে কিনা অনুসন্ধান করুন। কিন্তু পুরসভার অথরিটি নেই বন্ধ করার। নিকোটিনও হার্বাল হলে আপত্তি কোথায়? নারকোটিক হলে সমস্যা হবার কথা। রেস্তোরাঁয় হুক্কার জায়গা  আলাদা হয়। পাবলিক প্লেস হলে তখন ধূমপানে আপত্তি আনা যায়'।

এ দিন বিচারপতি রাজাশেখর মান্থার আরও প্রশ্ন  'আলাদা করে ট্রেড লাইসেন্স নেওয়া আছে হুক্কা বারের জন্য। সিগারেট থেকে একটা বিরাট অর্থ রাজ্যের কোষাগারে যায়। নিজের স্বাস্থ্য নিয়ে ভাবনা না থাকলে রাজ্যের রাজস্ব আসার পথ আটকানো হচ্ছে কেন?'

এই মামলায় পুলিশ কমিশনার রিপোর্ট পেশ করেছে আদালতে। টোবাকো আইন ভাঙলেই মামলা হচ্ছে। ২২ টোবাকো অ্যাক্ট অনুযায়ী ১৭টি মামলা হয়েছে। আদালতে জমা দেওয়া পুলিশ কমিশনারের রিপোর্টে তার উল্লেখ রয়েছে।

গত ২ ডিসেম্বর শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দেল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, ‘হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম’। সেই কারণে হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, জানান মেয়র। 

ইদানিং বেশকিছু রেস্তোঁরায় হুক্কা বারের রমরমা শুরু হয়েছে। তবে সেই লাইসেন্স শীঘ্রই বাতিল করে দেওয়ার ইঙ্গিত দেন মেয়র। কিছুুদিনের মধ্যেই পুরসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়। এর পরই পুলিশ এবং পুরসভার যৌথ উদ্যোগে শুরু হয় অভিযান।

কী বললেন মেয়র: শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, 'রেস্তোঁরায় রেস্তোঁরায় হুক্কা বার রয়েছে। সেখানে হুক্কায় এক প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই ব্যবসা মানুষের ক্ষতি করছেট। এদিন ফিরহাদ হাকিম জানান, আর কোনও রেস্তোঁরাকে হুক্কাবার চালানোর লাইসেন্স দেওয়া হবে না। ইতিমধ্যেই যাদের দেওয়া রয়েছে, সেগুলিও বাতিল করে দেওয়া হবে বলে। এদিন মেয়র আরও জানিয়েছেন, 'পুলিশকে বিষয়টি দেখতে বলব। যাঁরা চালাচ্ছেন, তাঁদের অনুরোধ করব, আপনারা এটি বন্ধ রাখুন।’

এরপরেই শুরু হয় অভিযান। বেআইনি হুক্কা বার (Hookah Bar) চালানোর অভিযোগে টালা (Tala) ও পার্ক স্ট্রিট (Park Street) থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই দুই জায়গায় পুলিশ অভিযান চালায়। দু’জায়গা থেকেই বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। 

পুরসভার সিদ্ধান্ত: শহরের সব হুক্কাবার বন্ধ করার কলকাতা পুরসভার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মেয়র। এই প্রেক্ষাপটে রাতেই শহরের ২ জায়গায় হুক্কা বারের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। টালা থেকে গ্রেফতার করা হল একজন, পার্ক স্ট্রিট থেকে দু’জনকে।  

শুক্রবার টালা থানা এলাকার বিধান সরণিতে একটি রেস্তোরাঁর নীচে হুক্কা বার চালানোর অভিযোগে হানা দেয় পুলিশ। এখান থেকে গ্রেফতার করা হয় একজনকে। পার্ক স্ট্রিটের মুজফফর আহমেদ স্ট্রিটে হুক্কা বার চালানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অনেক ক্ষেত্রেই হুক্কা বারের আড়ালে নেশার আসর বসানো হয়। সে কারণেই হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget