এক্সপ্লোর

Jyotipriyo Mullick : জ্যোতিপ্রিয়-কন্যার পর দাদা দেবপ্রিয় মল্লিক, নথি হাতে হাজির সিজিও কমপ্লেক্সে

Ration Distribution Scam : ইডি সূত্রে খবর, একটি নেশামুক্তি কেন্দ্র চালান জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা পেশায় চিকিৎসক দেবপ্রিয় মল্লিক।

আবীর দত্ত, কলকাতা : গতকাল মেয়ে, আজ দাদা। রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution Scam) মামলায় ED-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনীর পর আজ সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক। সকাল পৌনে ১০টা নাগাদ ED দফতরে পৌঁছন জ্যোতিপ্রিয়র দাদা। পেশায় চিকিৎসক যিনি।

গতকাল বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) মেয়ে। সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না থাকায়, কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন তিনি। বেরোনোর সময়, সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান মন্ত্রী-কন্যা।

ইডি হেফাজতের নির্দেশ শুনেই অসুস্থ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও হাসপাতালে থাকার জেরে এখনও শুরু করা যায়নি জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতিতে মন্ত্রীর জড়িত থাকা নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জ্যোতিপ্রিয়র স্ত্রী, কন্যা, আপ্ত সহায়ক থেকে অনেকেই ভুয়ো সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার ব্যাপারে যুক্ত বলেও দাবি করেছে ইডি। 

ইডি সূত্রে খবর, একটি নেশামুক্তি কেন্দ্র চালান জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। ইডির তরফে তাঁর কাছে বেশ কিছ তথ্য চাওয়া হয়। সেই সব বিভিন্ন নথি নিয়েই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন মন্ত্রীর দাদা। জানা যাচ্ছে, তদন্তকারী আধিকারিকরা মন্ত্রীর দাদার সঙ্গে বিভিন্ন নথি নিয়ে বিস্তারিতভাবে তথ্য চাইতে পারেন।

ইতিমধ্যে ED-র দাবি করেছে, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, এই ৩টি কোম্পানি নিয়ন্ত্রণ করতেন স্বয়ং মন্ত্রী। তবে একা নন, ED-র দাবি,জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা, মেয়ে প্রিয়দর্শিনী, প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর পরিবার, মন্ত্রীর শ্যালক অশোক সেন, বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস-সহ অন্তত ১০ জন এই ৩টি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ED-র আরও দাবি, জ্যোতিপ্রিয়র স্ত্রীর অ্যাকাউন্টে নগদ ৬ কোটি এবং মেয়ের অ্যাকাউন্টে যে নগদ ৩ কোটি ৭৯ লক্ষ টাকা জমা পড়েছিল, তা বাকিবুরেরই দেওয়া রেশন কেলেঙ্কারির কালো টাকা।                                  

আরও পড়ুন- কোটি কোটি কালো টাকা সাদা করার ৩ কোম্পানিরই মালিক জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি ইডির

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget