এক্সপ্লোর

Kaikhali Fire: বছরের শুরুতেই কৈখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৭টি ইঞ্জিন

বিমানবন্দরের পাঁচিল লাগোয়া ওই গুদামে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কৈখালি: বছরের শুরুতেই অগ্নিকাণ্ড (Fire)। সকাল ১১টা নাগাদ কৈখালিতে (Khaikhali) রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিমানবন্দরের (Dumdum Airport) পাঁচিল লাগোয়া ওই গুদামে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের (Fire engine) ১৭ টি ইঞ্জিন পৌঁছেছে বলে খবর। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

দমকলের (Fire) দাবি, দুটি কারখানারই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। দুটি কারখানার মধ্যে জায়গা ছাড়াতেও মানা হয়নি নিয়ম। বিমানবন্দরের পাঁচিল লাগোয়া কারখানা দুটি বেআইনিভাবে চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সী। 

গত ২৭ ডিসেম্বর বন্ধ অফিসে লাগে আগুন। ভস্মীভূত ঘরে পুড়ে ছাই হয়ে যায় একাধিক নথি, কম্পিউটার, এসি। যা দেখে রীতিমতো স্তব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার একটি পঞ্চায়েত অফিসে। 

পোলবা পঞ্চায়েত অফিসে আগুন লেগে পুরে ছাই হয়েছে কম্পিউটার,দরকারি নথি,ফাইল,এসি সবকিছু। জানা গিয়েছে, গত শুক্রবারের পর থেকে ছুটি থাকায় পঞ্চায়েত অফিস বন্ধ ছিল দু'দিন। আজ সোমবার সকালে অফিসের কর্মীরা অফিস খুলতেই দেখতে পান সব কিছু পুরে ছাই হয়ে গেছে। মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। পঞ্চায়েতের দরজা জানলা বন্ধ থাকায় কেউ টের পায়নি।

কিন্তু কাজ তো বন্ধ করা যাবে না। তাই পোলবা পঞ্চায়েতের দোতলায় বড় হল ঘরে ভাগ করে বিভিন্ন বিভাগের কাজ কর্ম করা হচ্ছে নানা প্রতিকূলতার মধ্যেই। পোলবা পঞ্চায়েতের উপ প্রধান রমেন হালদার জানিয়েছেন, অনেক প্রয়োজনীয় নথি ছিল সেখানে। অনেক দরকারি নথি ভস্মীভূত হয়েছে। এই আগুনে কোন কোন নথি পুড়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমেনবাবু। আগুন লাগার খবর দেওয়া হয়েছে পোলবা থানা ও দমকলে।

এর আগে ২১ ডিসেম্বর হলদিয়া পেট্রোকেমে আইওসির (Haldia Petrochem IOC) রিফাইনারিতে বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যুর খবর দেন হলদিয়া পুরসভা (Haldia Corporation) চেয়ারম্যান।

তিনি জানান, গুরুতরভাবে অগ্নিদ্বগ্ধ হয়েছেন অন্তত ৪৪ জন। ইতিমধ্যেই তাঁদের কয়েকজনকে গ্রিন করিডোর করে কলকাতায় এনে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মক ড্রিলের পরে ফের কাজ শুরু হতেই ওয়েল্ডিং থেকে দুর্ঘটনা। অগ্নিকাণ্ড নিয়ে এখনও হলদিয়া পেট্রোকেমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ৫ জনকে ভর্তি হয়েছে। প্রত্য়েকেরই 'সিভিয়র বার্ন' ছিল। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। আরও ১১ জনকে ভর্তির জন্য আনা হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে হাসপাতালেও। উল্লেখ্য, বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করে একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
BJP News: ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে
ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে

ভিডিও

Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |
Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget