এক্সপ্লোর

Kali Puja 2022 : মুসলিম দারোগার হাতে পুজো শুরু, আজও সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন চরণ পাহাড়ি কালী মন্দিরের পুজো

পুঞ্চা থানার দায়িত্বে থাকা ওসি  মুসলিম সম্প্রদায়ের জি টি লতিপ মায়ের স্বপ্নাদেশ পেয়ে থানা সংলগ্ন ছোট পাহাড়ের টিলাতে পৌঁছান, তারপর ...

হংসরাজ সিংহ, পুরুলিয়া :  মুসলিম দারোগার হাত ধরেই শুরু হয় কালীপুজো ( Kali Puja 2022 ) । এই পুজো ঘিরে এখনও মানুষের উৎসাহ অমলিন। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন পুরুলিয়া জেলার এই পুজো। 

"মা চরণ পাহাড়ি কালী মন্দির"
পুরুলিয়া জেলার পুঞ্চা থানা এলাকার "মা চরণ পাহাড়ি কালী মন্দির"। কথিত রয়েছে আজ থেকে প্রায়  ৭২ বছর আগে তৎকালীন পুঞ্চা থানার দায়িত্বে থাকা ওসি  মুসলিম সম্প্রদায়ের জি টি লতিপ মায়ের স্বপ্নাদেশ পেয়ে থানা সংলগ্ন ছোট পাহাড়ের টিলাতে পৌঁছান। সেখানে তিনি একটি কালো পাথরের উপর দেবীর পায়ের ছাপ দেখতে পান। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দাকে নিয়ে ওই পাহাড়ের টিলাতেই দেবীর আরাধনা শুরু করেন।

 শুরুর দিকে ছোট্ট মাটির কুঁড়ে ঘর বানিয়ে দেবীর আরাধনা করা হত। দেখতে দেখতে ওই টিলা এখন সুন্দর মন্দিরের রূপ পেয়েছে। স্থানীয়দের সহযোগিতায় "মা চরণ পাহাড়ি কালী মন্দির" করা হয়েছে। শিলা মূর্তির পাশেই রয়েছে দেবীর চরণ-চিহ্ন কালো পাথরের খণ্ড। 

পাথরের খণ্ড পুজো
মূর্তির পাশাপাশি ওই পাথরের খণ্ড পুজো করা হয়। প্রতিদিন এখানে মায়ের নিত্য পূজো হয়। সব ধর্মালম্বী মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসেন । এক কথায় বলা যায় সম্প্রীতির অনন্য ছবি দেখা যায় মা চরণ পাহাড়ি কালী মন্দিরের পুজোয়।

সেই সময় থেকে আজও একই রকম রীতি মেনে মন্দিরে পুজোর সংকল্প হয় পুঞ্চা থানার বর্তমান ওসির নামে। এখানে ছাগ বলির প্রথা রয়েছে এখনও ।পুজোর দিনগুলিতে সহস্রাধিক মানুষের সমাগম হয় এই মন্দিরে।

চলতি বছর ২৪ অক্টোবর কালীপুজো। সোমবার হবে কালীপুজো। অমাবস্যা তিথি- ২৪ অক্টোহর সোমবার সন্ধ্যে ৪টে ৫৭ মিনিট ৬ সেকেন্ডে অমাবস্যা লাগবে। পরের দিন ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টে ২৬ মিনিট ২৬ সেকেন্ডে ছাড়বে অমাবস্যা। অমৃত যোগ- অমৃত যোগ থাকবে সকালে ৭টা ২০-রাত্রি ৩টে ১৬ মিনিট পর্যন্ত।

পুজোর নির্ঘণ্ট 

চলতি বছর ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷ কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷ সোনা , রূপা ও বাসন কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর শনিবার বিকেল ৫টা ০২ মিনিট থেকে শুরু হচ্ছে। এটি স্থায়ী হবে পরের দিন রাত ১টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ২৩ অক্টোবর ধনতেরাসের দিন যদি কেনাকাটা করতে পারবেন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget