এক্সপ্লোর

Kolkata Air Pollution: শব্দবাজির দাপট দীপাবলির রাতে, দূষণে ত্রাহিরব শহর কলকাতার বলছেন পরিবেশবিদরা

Kolkata News: বেশিরভার মনিটরিং স্টেশনের তথ্য অনুযায়ী কলকাতার বাতাসের গুণমান ১৫১-২০০-র মধ্যে ছিল।

কলকাতা: শহরজুড়ে দেদার ফাটল শব্দবাজি। একইসঙ্গে আতসবাজির রোশনাই। আরকালীপুজোর রেশ কাটতেই দূষণ নিয়ে শঙ্কা। সূত্রের খবর, শব্দ এবং বায়ু দূষণের ক্ষেত্রে রেকর্ড করেছে কলকাতা, খবর সংবাদ সংস্থা IANS সূত্রে। 

দূষণ নিয়ে শঙ্কা: বেশিরভার মনিটরিং স্টেশনের তথ্য অনুযায়ী কলকাতার বাতাসের গুণমান ১৫১-২০০-র মধ্যে ছিল। যা লাল বা অস্বাস্থ্যকর বলে ধরা হয়। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই যাঁরা অসুস্থ তাঁদের উপর প্রভাব আরও মারাত্মক হতে পারে। এই বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হলে তা বয়স্ক নাগরিক, শিশু এবং শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে এমন কারও পক্ষে বিপজ্জনক। পরিবেশবিদদের মতে এই সময় দীর্ঘক্ষণ বাইরে না থাকাই ভাল। কলকাতার পাশাপাশি সল্টলেক এবং হাওড়াতেও বাতাসের গুণমান ছিল অস্বাস্থ্যকর।                                                    

একইসঙ্গে শব্দবাজি ফাটানো হয়েছে দেদার। শব্দবাজি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের কার্যত ব্যর্থ হয়েছে। গড় শব্দের মাত্রা বৃহস্পতিবার রাতে অনুমোদিত সীমার চেয়ে ২২ ডেসিবল বেশি ছিল। দক্ষিণ কলকাতা কসবা এলাকায় সবথেকে বেশি যন্ত্রণা দিয়েছে শব্দবাজি। বৃহস্পতিবার রাতে শব্দের গড় মাত্রা ছিল ১০৪.৬ ডেসিবল। যা অনুমোদিত সীমার চেয়ে বেশি। এমনকী হাসপাতাল চত্বরেও শব্দ দানবের ত্রাস লক্ষ করা গিয়েছে। সকালে ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেলের থেকে অনেক বেশি ছিল শব্দের মাত্রা। বৃহস্পতিবার মধ্য রাতে SSKM হাসপাতাল চত্বরে শব্দের মাত্রা ছিল ৫৮.২ ডেসিবেল। আরজি কর হাসপাতল চত্বরে তা আরও বেশি মাত্রায় ছিল। শব্দের সর্বোচ্চ মাত্রা পৌঁছয় ৭২.৭ ডেসিবেলে। যা অনুমোদিত মাত্রার থেকেও অনেক বেশি। 

সংবাদ সংস্থা IANS সূত্রে  খবর, এর আগে অবশ্য কলকাতা পুলিশ জানিয়েছিল আবাসিক এলাকা এবং হাসপাতালে শব্দবাজি ফাটানো বন্ধ করতে আরও বেশি সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে। কিন্তু বাস্তবে শহরের সিংহভাগ অঞ্চলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Central Referral System: পোর্টালে সবুজ সঙ্কেত পেলে তবেই রেফার, NRS-এ চালু ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget