এক্সপ্লোর

Kali Pujo 2025: ৫০০ বছর ধরে বামাক্ষ্যাপার বংশধররা করছেন পুজো, রায়গঞ্জের বন্দরঘাটে শিয়াল ডাকলেই শুরু হয় মাতৃআরাধনা

Uttar Dinajpur: দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে কুলিক নদীর বন্দর ঘাটে নির্মাণ করেন কালী মন্দির।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জ। এই রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে প্রায় পাঁচ শতক ধরে প্রথা মেনে হয়ে আসছে কালী মায়ের (Kali Pujo 2025) আরাধনা। কথায় আছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পাঞ্জাব প্রদেশের এক সাধু পায়ে হেঁটে এসে উপস্থিত হন রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে। ঘাটের কাছেই একটি গাছের তলায় পঞ্চমুন্ডির আসনে বসে সিদ্ধিলাভ করেন তিনি। সেই থেকে শুরু হয় এখানে কালীর আরাধনা। সেই বেদীতেই পুজোর প্রচলন হয়েছিল।

কিছু সময় পর দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে ওই একই স্থানে নির্মাণ করেন কালী মন্দিরটি। এরপর তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধর জানকিনাথ চট্টোপাধ্যায় বারানসী থেকে কষ্ঠীপাথরের কালীর মূর্তি এনে বসান পঞ্চমুন্ডির আসনে, সেটাও আজ থেকে ২১৬ বছর আগের কথা। সেই থেকেই ওই একই মূর্তিতে দক্ষিণা কালীমাতার পুজো হয়ে আসছে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে। বামাক্ষ্যাপার বংশধররাই এই পুজো করে থাকেন।

বামাক্ষ্যাপার বংশধরের স্ত্রী রিয়া চটোপাধ্যায় জানান, 'পাঞ্জাবের এক সাধু হেঁটে হেঁটে এখানে এসেছিলেন। ওঁই ডাকাতদের ডাকাতিতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে যেতেন। এখানে বামাক্ষ্যাপার বংশধররাই বংশানুক্রমে পুজো করে থাকেন। আমার স্বামী মারা যাওয়ার পর কিছুদিন এই পুজো স্থগিত ছিল। তবে তারপর আবার পাড়ার লোকজন মিলে এটা শুরু করেন। পুজোর জন্য় একজন পুরোহিত রয়েছেন এখানে। তবে বিশেষ বিশেষ চারটি পুজো আমাদের শরীকরাই করে থাকেন।' পুজোর রীতিনীতি নিয়ে তিনি জানান, 'শিয়াল ডাকলে এখানে পুজো শুরু হয়। কুলিক নদীতে এক ডুব দিয়ে কলসির জল তোলা হয়। ফল, ফুল ও ভোগ দিয়ে শুরু হয় পুজো। এর পাশাপাশি ঠাকুরের উদ্দেশে বলিও দেওয়া হয়।'

এই পুজো কমিটির সদস্য তথা স্থানীয় রূপেশ সাহা জানান মাকে আজও পুজোতে প্রথা মেনে এখনও শোল এবং বোয়াল, দুইরকম মাছ দেওয়া হয়। পুজোয় পাড়ার সকলে মিলেই অংশগ্রহণ করে। স্থানীয় সূত্রে কথিত গেছে এই মন্দিরে কালীপুজোর রাতে আজও মায়ের পায়ের নূপুরের ধ্বনি শোনা যায়। তন্ত্রমতে এখানে দেবী পূজিতা হন। মাছ ভোগ দেওয়ার পাশাপাশি ছাগ বলিরও প্রচলন রয়েছে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে।  

সময়ের সঙ্গে সঙ্গে জাগ্রতা এই দেবীর মাহাত্ম্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও। তাইতো দীপান্বিতা কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় রায়গঞ্জের এই বন্দর আদি করুনাময়ী কালীমন্দিরে। সারাবছরই অসংখ্য ভক্তের সমাগম হয় এই জাগ্রত দেবীর মন্দিরে। ভক্তদের প্রনামী আর দান দিয়েই হয় দীপান্বিতার কালীপুজো। স্থানীয়দের দাবি বিহার, উত্তরপ্রদেশ, এমনকী পাশের দেশ বাংলাদেশ থেকেও এই পুজোতে ভক্তদের সমাগম হয়ে থাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget