এক্সপ্লোর

Kalighater Kaku: CBI-এর মামলাতেও জামিন পেলেন 'কালীঘাটের কাকু', মানবিক ও স্বাস্থ্যজনিত কারণে আবেদন মঞ্জুর করল আদালত

Sujay Krishna Bhadra: চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না তাঁর সঙ্গে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। ৩১ মার্চ পর্যন্ত 'কালীঘাটের কাকু'র অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। তবে আদালত জানিয়েছে, বেহালার বাড়িতেই থাকতে হবে 'কালীঘাটের কাকু'কে। তাঁর ফোনে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা  CBI. চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না তাঁর সঙ্গে। (Kalighater Kaku)

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় আগেই জামিন পেয়েছেন 'কালীঘাটের কাকু'। এবার CBI-এর মামলাতাো অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে একাধিক হাসপাতাল। সেই সব রিপোর্ট আদালতে জমা দেন 'কালীঘাটের কাকু'।  সেই সাপেক্ষেই শর্তসাপেক্ষে আবেদন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, বেহালার বাড়িতেই থাকতে হবে তাঁকে। বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। CBI-কে জানিয়ে দু'টি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন। তাঁর ফোনের উপর নজরদারি চালাতে পারবে CBI. (Sujay Krishna Bhadra)

চিকিৎসক, আইনজীবী এবং বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না 'কালীঘাটের কাকু'। তাঁর বাড়িতে মোতায়েন থাকবে CRPF. তাই জেল থেকে বেরিয়ে হাসপাতাল যেতে কোনও আইনি বাধা থাকল না তাঁর। বি.আর সিংহ হাসপাতাল থেকে আবারও স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানান CBI-এর আইনজীবিরা। আগামী ২০ মার্চ পরবর্তী শুনানি। মানবিকতার খাতিরে, স্বাস্থ্যের কথা মাথায় রেখেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হল বলে জানিয়েছে আদালত।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন 'কালীঘাটের কাকু'। দীর্ঘদিন ধরে জেলে বন্দি রয়েছেন তিনি। তবে আজ CBI-এর মামলাতেও জামিন মঞ্জুর হয়ে যাওয়ায় জেল থেকে বেরিয়ে আসতে আর বাধা রইল না তাঁর। ২০ মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে। সেখানে মামলার অন্য দিকগুলি খতিয়ে দেখে হবে বলে খবর। আপাতত চিকিৎসা করাতে পারবেন 'কালীঘাটের কাকু'। 

প্রাথমিক দুর্নীতি মামলায় এবার CBI-এর হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। গ্রেফতারির আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর মুখে শোনা যায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কথা শোনা গিয়েছিল। বলেছিলেন, "আমি লিপস অ্যান্ড বাউন্ডসে চাকরি করি। আমার সাহেবের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওঁকে ছুঁতে পারবে না, তাই আমাকে ডাকছে।" CBI-এর দাবি ছিল, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত 'কালীঘাটের কাকু'। বলতে গেলে, তিনি দুর্নীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। চাকরি বিক্রির দর কষাকষিতে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget