এক্সপ্লোর

Kalyan Banerjee: রিষড়ার পর এবার ডোমজুড়েও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স

Kalyan Banerjee:এর আগে হুগলির রিষড়াতে(Rishra) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়। এবার হাওড়ার ডোমজুড়। ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 

সুনীত হালদার, হাওড়া: এবার হাওড়ার (Howrah) ডোমজুড়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে ফ্লেক্স। আজ সকালে বাঁকড়া ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় হাওড়া-আমতা রোডের (Howrah-Amta Road) ধারে শ্রীরামপুরের (Sreerampur) তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। কারা ওই ফ্লেক্স লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে হুগলির রিষড়াতেও (Rishra) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়। ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 

এ যেন শেষ হয়েও, হচ্ছে না শেষ। তৃণমূলে অসন্তোষের চ্যাপ্টার ক্লোজড নয়, বরং আরও তীব্র হল বিতর্ক। ফের শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাঁর নির্বাচনী কেন্দ্রেই পড়ল পোস্টার। এদিন সকালে ডোমজুড়ের একাধিক জায়গায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে “আর নয় কল্যাণ’’ লেখা পোস্টার দেখা যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শ্রীরামপুর নতুন সাংসদ চায়, বলে ফেসবুকে পোস্ট করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। এরপর প্রথমে রিষড়ায় শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে পোস্টার, এবার ফ্লেক্স ডোমজুড়ে।

বিতর্কের শুরুটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মতামত এবং তার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরণ মন্তব্য ও কুণাল ঘোষের পাল্টা জবাব থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ব্যক্তিগত মত আগামী ২ মাস সব ধরণের জমায়েত বন্ধ থাকা উচিত।’’  এই প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা পদ যে কোনও কাউকে দেওয়া হতে পারে। এই পদে বসে কোনও ব্যক্তিগত মতামত থাকতে পারে না। এটা রাজ্য সরকারের বিরুদ্ধাচারণ।’’ পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “উনি কী বলেছেন, সন্ধের পর বলেছেন কি না, আমি জানি না।’’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। তাঁর বাড়ির কাছেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারও দেখা যায়। 

আরও পড়ুন: Goa Assembly Election 2022 : গোয়ায় প্রথম দফায় ১১ জনের প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের, রয়েছেন ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা? দোলাচলের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা-তৃণমূলের কুণাল ঘোষের
আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা? দোলাচলের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা-তৃণমূলের কুণাল ঘোষের
Trinamool: তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
Nandigram Congress: গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন,
গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন, "১৯ বছর পর ঘুম ভাঙল?"

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget