এক্সপ্লোর

Kalyani AIIMS: পরিবেশ ছাড়পত্র নিয়ে প্রশ্ন, বিতর্কের মুখে কল্যাণী AIIMS

Nadia News:আজ অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলকাতা: নেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (West Bengal Pollution Control Board) ছাড়পত্র। তার মধ্যেই মোদীর (PM Narendra Modi) হাতে উদ্বোধন। নতুন বিতর্কের মুখে কল্যাণী AIIMS. কেন্দ্র বা রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেটা মানতে হবে। দূষণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, ফলে এ নিয়ে মন্তব্য করা যাবে না, জানিয়েছে কল্যাণী AIIMS-এর অধিকর্তা।

এইমসের উদ্বোধন: আজ অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গুজরাতের রাজরকোট থেকে হবে সেই অনুষ্ঠান। তার আগে কল্যাণী এইমস-এর পরিবেশ ছাড়পত্র নিয়ে বড়সড় প্রশ্ন তুলল রাজ্য। জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেশন ক্যাটিগরিতে কল্যাণী এইমসকে পরিবেশ ছাড়পত্র দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। এখনও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র পায়নি এইমস-কল্যাণী।

২০২২ সালের ৬ অক্টোবর কল্যাণীর এইমস, ভায়োলেশন ক্যাটিগরিতে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন জানায়। ২০ হাজার বর্গমিটারের বেশি জায়গা জুড়ে কোনও নির্মাণকাজ হলে সেই প্রকল্পের পরিবেশ ছাড়পত্র আবশ্যক। ২০২২ এর ১৯ অক্টোবর ভায়োলেশন ক্যাটিগরিতে ছাড়পত্র দেওয়ার জন্য সুপারিশ করে স্টেট এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি। পরিবেশগত ক্ষতির মূল্য সমীক্ষা করে ১৫ কোটি ১১ লক্ষ টাকা জরিমানা জমা দিতে বলা হয় এইমসকে। পরবর্তী কালে এইমস জরিমানা মকুবের জন্য আবেদন জানায়।

ইতিমধ্যেই এই বছরের ২ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ২ টি অর্ডারে, ভায়োলেশন ক্যাটিগরিতে ছাড়পত্রের বিষয়টি বাদ রাখার নির্দেশ দেয সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কল্যাণী এইমস-এর অধিকর্তা রামজি সিংহ জানিয়েছেন, “এই বিষয়টি সম্প্রতি জেনেছি। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেটা আমাদেরকেমানতে হবে। দূষণের বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন ফলে এ নিয়ে আলাদা করে কিছু বলা সম্ভব নয়।’’

কল্যাণী এইমস নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। SSC-র নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মাঝেই, কল্যাণী AIIMS’এও বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। তদন্তভার নেয় সিআইডি।এই বিতর্কের মাঝেই এবার পরিবেশগত ছাড়পত্র নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।ইতিমধ্যেই এইমস-কল্যাণীর আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হবে ইন্ডোর পরিষেবারও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget