এক্সপ্লোর

Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের

Loksabha Poll 2024: ৩ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে, মার্চ মাসের প্রথম দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।

রুমা পাল, কলকাতা: ভোটের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশের আগেই ১৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। ১ মার্চ ১০০ কোম্পানি বাহিনী আসবে। এই অবস্থায়, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কী, এনিয়ে আজ সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বৈঠকে আইন-শৃঙ্খলার ওপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

৩ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে, মার্চ মাসের প্রথম দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই ১৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। ১ মার্চ রাজ্যে আসবে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ রাজ্যে আসবে ৫০ কোম্পানি বাহিনী। ইতিমধ্যেই, বাংলার জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।এই অবস্থায়, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কী অবস্থায় রয়েছে? তা নিয়ে, সব জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে গতকাল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

বৈঠকে কী নির্দেশ?

সূত্রের দাবি, এই বৈঠকেই আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। আইন-শৃঙ্খলাজনিত কোনও সমস্যা যেন কোনও ভাবেই না হয়, সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি, জামিন অযোগ্য যে গ্রেফতারি পরোয়ানাগুলো আছে, সেগুলিও কার্যকর করতে বলেছে কমিশন। করতে হবে নাকা তল্লাশি। স্পর্শকাতর এলাকাগুলোর ম্যাপিং আরও নিখুঁতভাবে করার বিষয়ে জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

এর পাশাপাশি, পুলিশের বদলি নিয়েও, কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যে সব পুলিশ অফিসাররা একই জায়গায় ৩ বছর পোস্টিং রয়েছেন, তাঁদের নিয়ম অনুযায়ী আগেই অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু,সম্প্রতি হয়ে যাওয়া ৫ রাজ্যের নির্বাচনে, কমিশনের নজরদারিতে ধরা পড়ে, কয়েকজন পুলিশ অফিসারকে একই লোকসভা কেন্দ্রের পার্শ্ববর্তী জেলায় বদলি করা হয়েছে।আসন্ন লোকসভা নির্বাচনে যেন এরকম না হয়, তার জন্য নির্বাচন কমিশন স্পষ্টভাবে নির্দেশিকা দিয়েছে। তাতে বলা হয়েছে, একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলি করা যাবে না। একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পার্শ্ববর্তী জেলার আমলাদের বদলি করা চলবে না। CEO-র সঙ্গে বৈঠকের পর, সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের DG। এদিকে, ২৮ ফেব্রুয়ারি, উত্তর ও দক্ষিণ কলকাতা এবং দুই ২৪ পরগনার পুলিশ-প্রশাসনের আধিকারিকদের নিয়ে আলাদা করে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Eastern Railway: উন্নয়নে জোর, স্টেশন, আন্ডারপাস, ফুট ওভার ব্রিজ তৈরির ভাবনা পূর্ব রেলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget