এক্সপ্লোর

SSC Scam: ইডি-র রেডারে পার্থর জামাই, আমেরিকা থেকে ফিরতেই জিজ্ঞাসাবাদ কল্যাণময়কে

Kalyanmay Bhattacharya:এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডির নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। আমেরিকা থেকে ফিরতেই জিজ্ঞাসাবাদ কল্যাণময়কে।

আবির দত্ত, কলকাতা: এসএসসি নিয়োগ (SSC Scam) দুর্নীতির তদন্তে এবার ইডির (ED) নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই (Son In Law) কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmay Bhattacharya)। আমেরিকা (US) থেকে ফিরতেই জিজ্ঞাসাবাদ (Questioned) কল্যাণময়কে। এদিন দুপুর ২টো থেকে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পার্থর জামাইকে। 

কী নিয়ে জিজ্ঞাসাবাদ?
পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রীর নামে যে স্কুল রয়েছে, গত গত ১৪ সেপ্টেম্বর সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। বিসিএম ইন্টারন্যাশনাল নামে পিংলার ওই স্কুলের ডিরেক্টর পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, ইডির আধিকারিকরা মনে করছেন চাকরি বিক্রির কালো টাকাতেই পিংলার বিশাল স্কুল তৈরি হয়েছিল। স্কুল তৈরিতে লেগেছিল ১৫ কোটি টাকা। যদিও খাতায় কলমে দেখানো হয়েছে ৪ কোটি ৪৫ লক্ষ টাকা, খবর ইডি সূত্রে। এদিন কল্যাণময়কে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাতে সম্ভবত এই অসঙ্গতি নিয়েই প্রশ্ন করা হয়। শোন যাচ্ছে, এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় উঠে আসে জিজ্ঞাসাবাদে। সোমবার তাঁর বয়ান রেকর্ড করার প্রক্রিয়াও চলে। এর আগেও কল্যাণময়কে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তখন তিনি জানিয়েছিলেন, বিদেশে রয়েছেন। যদিও সূত্রের খবর, ভিডিও কনফারেন্সে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ আগেও হয়েছে। তবে ভারতে ফেরার পর আজই প্রথম সশরীরে  ইডি-র প্রশ্নের উত্তর দিতে গেলেন পার্থর জামাই। 

প্রেক্ষাপট...
এসএসসি দুর্নীতি মামলায় টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় সেই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, অভিযান চালিয়ে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বিপুল বিদেশি মুদ্রা, গয়না এবং একাধিক বেনামি সম্পত্তির খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছে ইডি। খোঁজ মেলে একাধিক সংস্থারও। কোথা থেকে এল এত সম্পত্তি? তদন্তকারীদের দাবি, যুক্তিযুক্ত কোনও উৎস ব্যাখ্যা করতে পারেননি পার্থ-অর্পিতা। গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পার্থর জামাইও। 

আরও পড়ুন: 'নিয়োগ দুর্নীতির প্রাপ্ত নম্বর কারচুপির প্রধান লোক', আদালতে সুবীরেশের হেফাজতের মেয়াদবৃদ্ধির দাবি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget