এক্সপ্লোর

Kamtapur Liberation Organisation: মমতার ডাকে সাড়া দিয়ে অস্ত্রত্যাগ, সস্ত্রীক আত্মসমর্পণ KLO নেতা কৈলাসের

Kailash Koch Surrenders: তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস। 

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে মূলস্রোতে ফেরায় শামিল। আত্মসমর্পণ করে জানিয়ে দিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (Kamtapur Liberation Organisation) নেতা কৈলাস কোচ (Kailash Koch)। বৃহস্পতিবার বিকেলে তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (West Bengal DG Manoj Malviya)। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস।

আত্মসমর্পণ করলেন KLO নেতা কৈলাস কোচ

বৃহস্পতিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি মালব্য। তিনি বলেন, ‘‘আজ খুব বড় দিন। আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উনি। স্ত্রীর সঙ্গে নিজে এসে আত্মসমর্পণ করেছেন। সমর্পণ করেছেন হাতে থাকা একে ৪৭ অস্ত্র।’’

এর পর নিজের সিদ্ধান্তের কথা জানান কৈলাস। তিনি বলেন, ‘‘আমি কৈলাস কোচ। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এসেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী কামতাপুরবাসীর উন্নয়নে যে পদক্ষেপ করেছেন, সেই ধারাকে অব্যাহত রেখে, ওঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমি এবং আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য, সমাজের মূলস্রোতে ফিরে এলাম। আজ আত্মসমর্পণ করলাম আমরা।’’

আরও পড়ুন: Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!

কৈলাস আরও বলেন, ‘‘সুদীর্ঘ ১৬ বছর সশস্ত্র আন্দোলন করলাম। বুঝতে পেরেছি, হিংসার মধ্যে কামতাপুরবাসীর কোনও উন্নয়ন সম্ভব নয়, হবে না। তাই যে সব  ভাইবোন এবং বন্ধুরা জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদের আহ্বান করি যে তারা ফিরে আসুক। কামতাপুরবাসীর উন্নয়ন হোক। কেএলও-র উন্নয়নে আমার সঙ্গে যারা আছে, তারাও ফিরে আসবে। আপনাদের একটি ছবি দেওয়া হবে। তাতে যাঁরা আছেন, তাঁরাও খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবেন।’’

আরও অনেকে শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন কৈলাস

গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে যান মমতা। তার আগে ভিডিও বার্তা প্রকাশ করে তাঁকে হুমকি দিতে শোনা গিয়েছিল কেএলও প্রধান জীবন সিংহকে। জীবনের হুঁশিয়ারি ছিল, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনের বিরোধিতা করতে পারবেন না। জোর করে কিছু করতে এলে ভয়ঙ্কর পরিণতি হবে। লক্ষ লক্ষ মানুষের জীবন উৎসর্গ করে রক্তের বন্যা বইয়ে দেব।’’

তার পরি আলিপুরদুয়ারে গিয়ে কেএলও প্রধানকে কড়া বার্তা দিয়ে এসেছিলেন মমতা। জানিয়েছিলেন, বন্দুকের নল দেখে ভয় পান না তিনি। মমতা বলেন, ‘‘রক্ত দিতে তৈরি আমি। কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না।’’ তার আগে, এ বছরের গোড়াতেই কৈলাসকে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget