এক্সপ্লোর

Kanchanjungha Express: রেল দুর্ঘটনা হলেই বারবার ওঠে 'কবচ' না-থাকার প্রসঙ্গ ! কী এই 'কবচ' ? কাজ করেনি, নাকি ছিলই না?

Railway Kavach System : গত বছরে বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের রেল দুর্ঘটনার ( Kanchenjungha Express Accident )  ক্ষত এখনও টাটকা। ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ফের একবার প্রশ্ন রেলওয়ে কবচ নিয়ে।

কলকাতা : সপ্তাহের প্রথম কাজের দিনে ভয়াবহ দুর্ঘটনা। বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গে ঘটে গেল মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ।  ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ( Kanchenjungha Express )  পিছনে মালগাড়ির ধাক্কা লেগে । আর তার জেরে এই কপি  পাবলিশ হওয়া পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (সংবাদ সংস্থা PTI সূত্রে খবর)। আহত আন্তত ৬০ জন। যদিও রেলের দাবি, ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরে বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের রেল দুর্ঘটনার ( Kanchenjungha Express Accident )  ক্ষত এখনও টাটকা। ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ফের একবার প্রশ্ন রেলওয়ে কবচ নিয়ে। কীভাবে একই লাইনে চলে এল মালগাড়ি? সামনে ট্রেন থাকা সত্ত্বেও কেন ব্রেক কষলেন না মালগাড়ির চালক? নাকি ব্রেক কষলেও, ট্রেন থামাতে পারেননি তিনি?   

রেল সূত্রে খবর,  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানুষের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। রেল বোর্ডের CEO ও চেয়ারপার্সন জয়া বর্মা সিন্হা জানালেন, গাড়ির চালকই সিগন্যাল মানেননি। তার জেরেই ঘটে গেল এমন  মর্মান্তিক দুর্ঘটনা। তাতে তাঁরও মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও।

মালগাড়িতে ছিল না কবচ,সাংবাদিক বৈঠকে জানিয়েছেন  জয়া বর্মা সিন্হা। পাশাপাশি, রেলের তরফে জানানো হয়েছে, চলতি বছরে ৩ হাজার কিলোমিটার রেলপথে কবচ লাগানো হচ্ছে। এখনও পর্যন্ত দেড় হাজার কিলোমিটার রেলপথে কবচ আছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। পশ্চিমবঙ্গ - দিল্লি রুটে কবচ লাগানোর ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। 

কী এই ‘কবচ’?
এটি হল ACD অর্থাত্‍ অ্যান্টি কলিশন ডিভাইস, যার মাধ্যমে এক লাইনে দু’টি ট্রেনের সংঘর্ষ এড়ানো যায়। রেডিও কমিউনিকেশন, মাইক্রোপ্রসেসর এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS প্রযুক্তির ভিত্তিতে কাজ করে 'কবচ'।তিনটি অংশে বিভক্ত এই যন্ত্রটির প্রধান অংশ অন্য অংশটিকে জানান দেয় সেই লাইনে অন্য কোনও ট্রেন সেই মুহূর্তে আছে কিনা৷ দু’টি ট্রেন একই লাইনে চলে এলে এবং তাদের মধ্যে দূরত্ব কমে এলে ইঞ্জিনে বসানো যন্ত্রের মাধ্যমে সিগন্যাল দিতে থাকে ‘কবচ’। যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তিনি।

এর আগে করমণ্ডল রেল দুর্ঘটনার সময়ও এই কবচ-সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন তুলেছিলেন একদা রেলমন্ত্রী, অধুনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ সেই দুর্ঘটনার পরদিন ঘটনাস্থলে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন রেলমন্ত্রী বলেন, 'কবচ' প্রযুক্তি থাকলে দুর্ঘটনা এড়ানো যেত। পাল্টা যুক্তি দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি প্রশ্ন তোলেন, ২০১৪-র আগে অবধি যারা রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন, তারা কি করেছিলেন? 

আরও পড়ুন : 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফেরাল গাইসাল, বালাসোরের ভয়াবহ স্মৃতি, এখনও দগদগে অতীত

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget