এক্সপ্লোর

Kasba Rape Case: কার কার সঙ্গে কথা? কসবাকাণ্ডে পুলিশের নজরে ৩ অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড

Kolkata News: ঘটনার পর থেকে কাদের ফোন করে মূল অভিযুক্ত মনোজিৎ? গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানায় মনোজিৎ? তিন অভিযুক্তর সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ডে নজর পুলিশের। 

কলকাতা: কসবাকাণ্ডে পুলিশের নজরে এবার ৩ অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড। ঘটনার রাত থেকে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত আর কার কার সঙ্গে কথা? নম্বর চিহ্নিত করে তাঁদের পরিচয় জানতে মরিয়া পুলিশ। তদন্তের প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে তিন জনের। যার মধ্যে একজন কলেজের প্রাক্তন পড়ুয়া এবং অন্য দুজন কলেজের বর্তমান পড়ুয়া। ঘটনার পর থেকে কাদের কাদের ফোন করা হয়েছে? তা জানতে নজরে ৩ অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড। FIR-এ অভিযোগকারিণী উল্লেখ করেছেন, ঘটনা ঘটেছে ২৫ জুন সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত। রাত ১০টা ৫০-এর পর বেরিয়ে যান তরুণী। বাড়ি চলে যায় অভিযুক্তরা। ২৬ তারিখ বিকেলে অভিযোগ জানানো হয়। রাত ৮টা থেকে শুরু হয় ধরপাকড়। ওই রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখার পর দেখা যাচ্ছে ২৫ জুন রাত থেকে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত একাধিক লোকের সঙ্গে যোগাযোগ করেছে। কার কার সঙ্গে কথা? নম্বর চিহ্নিত করে তাঁদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সংশ্লিষ্টদের সঙ্গে কী কী বিষয় কথা হয়েছে তা জানতে চাওয়া হবে। ঘটনার পরের দিন অভিযুক্ত মনোজিত মিশ্র সাউথ ক্যালকাটা ল' কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলেন। সেই তথ্য পুলিশের হাতে এসেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে দু’ বার ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকালও বেশ কয়েকঘণ্টা ধরে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন SIT-র সদস্যরা।

CC ক্যামেরার ফুটেজ থেকে সাউথ ক্যালকাটা ল' কলেজের ভাইস প্রিন্সিপাল সহ ১৬ জনের নামের তালিকা পেয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট পড়ুয়াদের চিহ্নিত করে তাঁদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল। এরপর ওই পড়ুয়াদের নোটিসও পাঠানো হয়েছে। গতকাল আইন কলেজের ৬ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। আজও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডাকা হয়েছে। পড়ুয়ারা কী দেখেছিলেন, তাঁরা কী জানতেন, ওই দিন কলেজ ক্যাম্পাসে কে কে ছিলেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।                  

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget