এক্সপ্লোর

Kasba College News: কসবাকাণ্ডে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে মেডিকো-লিগাল পরীক্ষা, খুঁটিয়ে দেখা হচ্ছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ

Kasba Incident: আর জি কর মেডিক্যালের পর সাউথ ক্যালকাটা ল' কলেজ। ক্যাম্পাসের গার্ড রুমেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কসবাকাণ্ডে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে মেডিকো-লিগাল পরীক্ষার সিদ্ধান্ত। নখের আঁচড়, আঘাতের চিহ্ন রয়েছে কি না, জানতে মেডিকো লিগাল পরীক্ষা জরুরি। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ যাচাইয়ের পাশাপাশি বৈজ্ঞানিক প্রক্রিয়াতেও প্রমাণ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ঘটনার সিকোয়েন্স মেলানোর জন্য এই পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খুবই জরুরি। অভিযোগকারিণীর বয়ান অনুসারে, প্রথমে তাঁর সঙ্গে শ্লীলতাহানি হয় ওয়াশরুমের আগে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় গার্ড রুমে। সেখানে ছিলেন একজন গার্ড। তিনি বেরিয়ে যান। কোনও সাহায্য করেননি। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুমে। তখন তার সামনে ছিলেন কলেজের বর্তমান দুই পড়ুয়া। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ২ জনের উপস্থিতি দেখা গিয়েছে। সিকিউরিটি গার্ডের ভূমিকাও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কার্যত নিষ্পৃহ। 

আর জি কর মেডিক্যালের পর সাউথ ক্যালকাটা ল' কলেজ। ক্যাম্পাসের গার্ড রুমেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ। কলেজের মেন গেটে ঢোকার মুখে লাগানো আছে CC ক্যামেরা। সেই ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই আইন পড়ুয়া, অভিযোগ নির্যাতিতার। প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ তাঁরা ওখানে ছিলেন কি না খতিয়ে দেখা হচ্ছে CC ফুটেজ। ৩ অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ ছাড়া আর কারা ওখানে ছিল? নিরাপত্তারক্ষী ও গার্ডের সাহায্য চেয়েও পাননি, অভিযোগ নির্যাতিতার। কেন পাননি সাহায্য? কলেজে মনোজিতের দাপট? নাকি নিরাপত্তারক্ষী ও গার্ডকে হুমকি হয়েছিল মনোজিৎ? 

ইতিমধ্যেই গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। কসবার ল' কলেজকাণ্ডের তদন্তের জন্য ৫ সদস্যের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমও গঠন করেছে লালবাজার। মুখ্য দায়িত্বে থাকছেন ডিসি এসএসডি (সাউথ সাবার্বন ডিভিশন)- র একজন অ্যাসিসট্যান্ট কমিশনার যাঁর নাম প্রদীপ কুমার ঘোষাল। গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং, ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা গতকালই এসেছিলেন কলেজে। ইউনিয়ন রুম, ওয়াশ রুম, গার্ড রুম থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে নমুনা সংগ্রহ করা হয়। 

কসবায় কলেজ ছাত্রীকে 'গণধর্ষণ', ফরেন্সিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ, খবর সূত্রের। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশ রুম ও গার্ড রুম পরিদর্শন বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে উদ্ধার ছেঁড়া চুল, ধস্তাধস্তির প্রমাণ মিলেছে, খবর সূত্রের। কার চুলের নমুনা পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। FIR উল্লেখিত হকি স্টিক ও বেশ কিছু নমুনাও সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। নির্যাতিতার অভিযোগে উল্লেখ, ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়। এছাড়াও ইউনিয়ন রুম থেকে মিলেছে প্লাস্টিক ও কাচের বেশ কিছু বোতল ও পানীয়। কী পানীয় ছিল তা পরীক্ষা নিরীক্ষা করে চেষ্টা চালানো হচ্ছে। কসবাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা। 

কসবার ল' কলেজের সামনে লোহার ব্যারিকেডের পাশাপাশি বাঁশ দিয়েও ঘিরে দেওয়া হয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। সকালে শুধু লোহার ব্যারিকেড ছিল। পরে সংযোজন হয়েছে এই বাঁশের ব্যারিকেড। গতকাল ঘটনা জানাজানি হতে কলেজের সামনে যায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য-কর্মীরা। একটি রাজনৈতিক দলের কর্মীরা লোহার গার্ডরেল পেরিয়ে ভিতরে ঢুকে ভাঙচুর চালানোর চেষ্টা করে। এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কলেজের গেটের সামনে। ভিতরে রয়েছে পুলিশও। ঘটনাস্থল সুরক্ষিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালই প্রশ্ন উঠেছিল কেন 'প্লেস অফ অকারেন্স' সুরক্ষিত করা হয়নি? এরপরি এই আঁটোসাঁটো নিরাপত্তা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget