এক্সপ্লোর

Sajal Ghosh: 'সারা শহর ঘুরিয়ে এখানে এনে জোর করে নামিয়ে দিয়েছে', আটকের পর সজলদের কোথায় নামাল পুলিশ ?

Kasba Incident BJP Protest: 'সারা কলকাতা শহর ঘুরিয়েছে। হাওড়া ব্রিজ অবধি। সারা শহর ঘুরিয়ে তারপর ফাইনালি এইখানে থানার সামনে নিয়ে এসে ফোর্সফুলি নামিয়ে দেওয়া হয়েছে।'

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : কসবাকাণ্ডের প্রতিবাদে শনিবার গড়িয়াহাটে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সেখান থেকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ মোট ৬৫ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে রাতে লালবাজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ জানায় ১৪৪ ধারা জারি রয়েছে। ৫ মিনিট সময় বেঁধে দেওয়া হচ্ছে জায়গা খালি করে উঠে যাওয়ার। এরপরও অবস্থান না ওঠায় বিজেপির তিন কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত এবং বিজয় ওঝাকে কার্যত টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। প্রাথমিক ভাবে তাঁদের আটক করা হলেও, কিছু সময় পর পুরো শহর ঘুরে, নামিয়ে দেওয়া হয় মুচিপাড়া থানার কাছে, সজল ঘোষের বাড়ির সামনে। তাঁদের ঘিরে রেখেছেন প্রচুর পুলিশকর্মী, সম্ভবত যাতে তাঁরা আবার লালবাজারে ফিরে যেতে না পারেন, সেই কারণেই। 

সজল ঘোষ বলছেন, 'সারা কলকাতা শহর ঘুরিয়েছে। হাওড়া ব্রিজ অবধি। সারা শহর ঘুরিয়ে তারপর ফাইনালি এইখানে থানার সামনে নিয়ে এসে ফোর্সফুলি নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে একজন মাতৃসমা মহিলা আছেন। তিনি অসুস্থ। আপনারাও জানেন। সেই মানুষটাকে পুলিশ তো গরু-গাধার মতো তুলেছে। আরে আমরা জোয়ান আছি এখনও, লড়ে যাব। কিন্তু এই মানুষটাকে গরু-গাধার মতো চ্যাংদোলা করে ছুড়ে ফেলেছে গাড়ির ভিতর। ওরা প্রিজন ভ্যানে আমাদের তুলেছিল। লাস্টে বউবাজার মোড় থেকে, সব ঘুরে এসে, বউবাজার মোড়ে দাঁড় করিয়ে, মানে ইডেনের সামনে দু'চক্কর খাইয়েছে, দাঁড় করিয়ে, তারপর ওখান থেকে গাড়ি পাল্টে এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এখন আমাদের ঘিরে রেখেছে যাতে আমরা আবার যেতে না পারি। গণতন্ত্র আছে? আমি আমার বাড়ির সামনে বসতে পারব না। ভাবুন বাংলার মানুষ কোন রাজ্যে বাস করছে দেখুন।' অন্যদিকে মীনা দেবী পুরোহিত জানিয়েছেন, হাতে আঘাত লেগছে তাঁর। 

সজল ঘোষ, বিজয় ওঝা, মীনা দেবী পুরোহিত বসে রয়েছেন রাস্তার উপর। আর চারপাশে তাঁদের ঘিরে রেখেছে পুলিশ। সজল ঘোষের অভিযোগ, তাঁরা যাতে এখান থেকে বেরিয়ে লালবাজারের সামনে গিয়ে আবার বিক্ষোভ দেখাতে না পারেন, সেই জন্যই তাঁদের এভাবে ঘিরে রেখেছে পুলিশ। কসবাকাণ্ডের প্রতিবাদে শুধু কলকাতায় নয়, এদিন বিভিন্ন জেলাতেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। বাঁকুড়া, বর্ধমান, হাওড়ায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget