এক্সপ্লোর

Kasba School: কসবায় স্কুলের ৫তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু

Kasba School Death: যাদবপুরে হস্টেলের ৩ তলা থেকে ছাত্রের মৃত্যুর পর এবার স্কুলের ৫তলা থেকে পড়ে মৃত্যু

হিন্দোল দে, কলকাতা: কসবায় (Kasba) স্কুলের ৫তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু। প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ দেওয়ার অভিযোগ। স্কুলের ৫তলা থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। রথতলার সিলভার পয়েন্ট হাইস্কুলে (Silver Point High School) ছাত্রের রহস্যমৃত্যু।                                  

এখনও পর্যন্ত ছাত্রের মৃত্যু নিয়ে মেলেনি স্কুলের প্রতিক্রিয়া। স্কুলের মধ্যেই অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ। 'কান থেকে রক্ত, হাড় ভাঙেনি, তাহলে কীভাবে উপর থেকে পড়ে মৃত্যু', ৫তলায় কী করতে ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল? প্রশ্ন পরিবারের। আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়, ছাত্রের মৃত্যুতে প্রশ্ন পরিবারের । যাদবপুরে হস্টেলের ৩ তলা থেকে ছাত্রের মৃত্যুর পর এবার স্কুলের ৫তলা থেকে পড়ে মৃত্যু। মারধরে মৃত্যু, তারপরে ছাদ থেকে পড়ে মৃত্যুর তত্ত্ব, দাবি পরিবারের। 'করোনার সময় বেতন বৃদ্ধির প্রতিবাদ করায় দেখে নেওয়ার হুমকি', হুমকি দেওয়া হয়েছিল স্কুলের তরফে, দাবি নিহত ছাত্রের পরিবারের। ৫তলায় ২ ছাত্রকে নিয়ে গিয়েছিলেন ৫ শিক্ষিকা, দাবি পরিবারের।                                              

মৃত ছাত্রের বাবা বলেন, 'আমার ছেলের আজ দুটো প্রজেক্ট স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল। ও একটা প্রজেক্ট নিয়ে যায়। গোটা ক্লাসের সামনে ওকে বলা হয় কান ধরো। হয়তো ওঁর মনে কোথাও দাগ পড়ে গিয়েছে। এরপর ছেলেটা যে কোথায় চলে গেল স্কুলের কেউ জানতে পারল না। কোনও সিকিউরিটি নেই? এখন বলছে ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এদিকে এর আগে আমাকে ফোনে বলা হয়েছিল যে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কোনটা সত্যি?'       

আরও পড়ুন, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, সরকারি ব্লাড ব্যাঙ্কে অপ্রতুল প্লাজ়মা, শঙ্কায় রোগীর আত্মীয়রা

স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে মৃত ছাত্রের বাবা বলেন, 'আমার ছেলে যদি এভাবে পড়ে যায় তবে তো হাড় ভেঙে যাওয়ার কথা। আমি বডি দেখেছি। কোথাও তেমন আঘাত নেই। কান আর মুখ দিয়ে রক্ত বেরচ্ছে শুধু। আমরা পুলিশের দ্বারস্থ হব। রাজ্য সরকারের প্রতি অনুরোধ এর সঠিক তদন্ত হোক।'   

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget