এক্সপ্লোর

Pahalgam attack: 'মা ফায়ার, গান' কঁকিয়ে উঠেছিল ছেলে, বিতানের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন সোহিনী

Pahalgam terror attack:

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : কেউ চা খাচ্ছিলেন, কেউ ম্যাগি। কেউ পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময়েই জঙ্গল থেকে বেরিয়ে এসে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনার ভয়ঙ্করতা যতদিন যাচ্ছে তত বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠছে কলকাতার বিতানের স্ত্রী সোহিনী অধিকারীর কাছে। এখনও ট্রমায় সন্তান। সাড়ে তিন বছরের ছেলেটা এখনও ছটফট করছে সেদিনের ভয়াবহ স্মৃতিতে। 

সোহিনীর সামনেই স্বামীকে হিন্দু বলে আলাদা করা হয়েছে। তাঁর সামনেই একেবারে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে! সেই হামলার ভিডিও রেকর্ডিং অবধি করা হয়েছে। স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েও লাভ হয়নি। তাঁকে সরিয়ে গুলি করা হয় বিতানকে। সোহিনী জানালেন, সেদিন জঙ্গিরা এসে বলে, 'কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু আছেন।' 

বুক পেতে দাঁড়িয়েছিলেন সোহিনী

সোহিনীর কথায়, ছোট্ট ছেলেটা চিৎকার করছিল, গুলির আওয়াজ শুনে ভয় পেয়ে বলছিল,  মা ফায়ার, গান, খুব শব্দ হচ্ছে। কাঁদলে শুরু করে দেয়  বাচ্চাটা। এরপর বন্দুকধারীরা এসে চিৎকার করে বলে,  কারা কারা মুসলিম সরে যান... কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন।  বিতান তখন না বুঝেই....আ আ করছিল। সোহিনী ছুটে গিয়ে স্বামীর সামনে বুক পেতে  দাঁড়ায়। শেষ মুহূর্তে স্বামীকে বুক দিয়ে আগলানোর চেষ্টা করেন। না লাভ হয়নি।  তাঁকে টপকেই হাতে গুলি করা হয়। তারপর পিঠে।  পিছনে গুলি করাটা তিনি দেখেননি। সোহিনীর কথায় বিতানের দুটি গুলি লাগে। সোহিনী চেয়েছিলেন, যা হোক তাঁর ওপরে হোক, স্বামী আর বাচ্চাটার যেন কিছু না হয়। 

মোদির প্রতিশ্রুতি

না রক্ষা করতে পারেনি সোহিনী। সোহিনীর মতোই স্বামীদের চোখের সামনে চলে যেতে দেখেছেন এই উপমহাদেশের আরও অনেক স্ত্রীই। আতঙ্ক তাঁদের ঘিরে রেখেছে, আগামী দিনেও রাখবে। প্রশ্ন একটাই, এদের চোখের জলের প্রতিশোধ কীভাবে তুলবে মোদি সরকার? ইতিমধ্যেই কড়া ভাষায়  জঙ্গিদের প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদি। বলেছেন, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। এখন কী ভাবে কীভাবে ভারত এই বদলা নেয়, তা দেখার অপেক্ষাতেই আসমুদ্রহিমাচল।                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা
হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা
Officers Transfer Case : অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে জনস্বার্থ মামলা, খারিজ করে হাইকোর্ট বলল...
অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে জনস্বার্থ মামলা, খারিজ করে হাইকোর্ট বলল...
Bengal Election 2026 : ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?
ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
Embed widget