এক্সপ্লোর

Katihar Express Update: ট্রেন থেকে তবলা বাদকের রক্তাক্ত দেহ উদ্ধার, লুঠের উদ্দেশ্যেই কি খুন? শুরু তদন্ত

West Bengal News: এদিকে চলন্ত ট্রেনের মধ্যে যাত্রী খুনের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে ডি আর এম বিল্ডিং এর কাছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ দেখায়। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। খোয়া গেছে নিহতর ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। প্রশ্ন উঠছে, তাহলে লুঠের উদ্দেশ্যেই কি খুন? যৌথ তদন্তে সিআইডি, হাওড়া জিআরপি। ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেন্সিক দল। এদিকে চলন্ত ট্রেনের মধ্যে যাত্রী খুনের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে ডি আর এম বিল্ডিং এর কাছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ দেখায়। 

মৃতের নামে সৌমিত্র চট্টোপাধ্যায় (৬১)। বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি পেশায় ছিলেন তবলা বাদক। বাড়ি হাওড়ার বালির নিশ্চিন্দা ঘোষপাড়ায়। পরিবারের দাবি, প্রায়ই বিহারের কাটিহারে যেতেন তিনি।  কাটিহার রামকৃষ্ণ মিশনে ১২ বছর তবলার শিক্ষক ছিলেন। সোমবার ডাউন কাটিহার এক্সপ্রেসে ওঠেন বাড়ি ফেরার জন্য। মঙ্গলবার ট্রেন হাওড়ায় পৌঁছলে কামরা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নিহতের স্ত্রী জানিয়েছেন, "ব্যাগে ছিল এটিএম কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই। কারও সঙ্গে কোনওদিন কোনও ঝামেলা অশান্তি ছিল না। কাটিহারে জন্ম। ওখানেই সব কিছু। প্রত্যেক মাসে যখনই আসে বলে যে জিআরপি থাকে। সেদিন ছিল কিনা তো বলতে পারব না। যদি থাকত পুলিশ তাহলে তো নৃশংস হত্য়াটা হত না।''

ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। বিশেষভাবে সক্ষম ও বয়স্ক ওই ব্যক্তির লোয়ার বার্থেই যাতায়াত করার কথা, তিনি কেন আপার বার্থে গেলেন? তাহলে কি অন্য কোথাও খুন করে ওই বার্থে তুলে দেওয়া হয়েছে? কামরার মধ্যে খুন হলেও কেউ কিছু জানতে পারল না কেন? ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া GRP. তদন্তকারীরা জানতে পেরেছেন, সব সময় ওই ট্রেনের শেষ কামরায় যাতায়াত করতেন তবলা বাদক। এই প্রেক্ষিতে তদন্তকারীরা জানতে চাইছেন -  আততায়ী কোন স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন? তিনি কি মৃতের পূর্বপরিচিত ছিলেন? তিনি কি জানতেন, ওই ট্রেনের শেষ কামরায় যাতায়াত করেন শিল্পী?

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Potato Export Stop: আলুর দামে আগুন, এবার রফতানি বন্ধের সিদ্ধান্ত

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget