এক্সপ্লোর

Potato Export Stop: আলুর দামে আগুন, এবার রফতানি বন্ধের সিদ্ধান্ত

Potato Price Hike: সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরের দিনই বাজারে নামল টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের দাবি, বাজারে বাজারে অভিযান চলছে। যদিও ক্রেতাদের প্রশ্ন, বাজারে টাস্ক ফোর্স ঘুরলে, দামে লাগাম পরানো যাচ্ছে না কেন? এই আবহে এবার রাজ্য থেকে আলু রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল টাস্ক ফোর্স। 

রফতানি বন্ধের সিদ্ধান্ত: বাজারে আগুন। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে টাস্ক ফোর্স-আছে সবই। কিন্তু কারও অভিযানে যে কোনও কাজ হচ্ছে না, তা বাজারে গেলে হাড়ে হাড়ে টের পাচ্ছে সাধারণ মানুষ। মহার্ঘ আলু-পেঁয়াজ থেকে সবজি। এই প্রক্ষিতে সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আলু বলেছিলাম, নিজের রাজ্য আগে পাবে। আমরা বলেছিলাম, আমাদের যা প্রয়োজন রাজ্যে সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে, ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি, এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। এটা বন্ধ করুন, আলু মজুত করুন, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে।''

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরের দিনই বাজারে নামল টাস্ক ফোর্স। শুক্রবার সকালে সল্টলেকের BD মার্কেটে হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা। কলকাতার বাজারে এখন চন্দ্রমুখী আলুর কেজি ৩৮-৪০ টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২-৩৪ টাকায়। পেঁয়াজ ৭০-৮০ টাকা কেজি। টাস্ক ফোর্সের দাবি, তারা যথেষ্ট সক্রিয়। বাজারে বাজারে লাগাতার অভিযান চলছে। এবার আলু রফতানি বন্ধ করার সিদ্ধান্ত টাস্ক ফোর্সের। 

যদিও টাস্ক ফোর্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। তাঁদের প্রশ্ন, বাজারে টাস্ক ফোর্স ঘুরলে, দামে লাগাম পরানো যাচ্ছে না কেন? বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরো বাজারে দামবৃদ্ধি। মধ্যসত্ত্বভোগীদের আটকাতে না পারলে, দামে লাগাম পরানো যাবে না। আলু রফতানিতে মুখ্যমন্ত্রী রাশ টানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিম মেদনীপুরের হিমঘরে যে আলু মজুত রয়েছে ওটা না বলতে পারলেও, হুগলি বা বর্ধমানের হিমঘরে যে আলু মজুত রয়েছে। ওই বিষয়ে ওখানকার তৃণমূল নেতারা ভালো বলতে পারবেন। মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে কথা বলা উচিত।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Goods Train Derailed: ফের বেলাইন ট্রেন, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget