এক্সপ্লোর

Keshpur: স্কুলের ভিতর মদ মাংস খাওয়ার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে, প্রতিবাদে বন্ধ ক্লাস

Keshpur School Incident: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির কয়েকজন মিলে মদ মাংস খাওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ করে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটল

সোমনাথ দাস, কেশপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক প্রাথমিক স্কুলে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মদ মাংস খাওয়ার অভিযোগ।  এর প্রতিবাদে গতকাল স্কুলের শিক্ষকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ।  ভবিষ্যতে আর এরকম হবে না, এই মুচলেকা দিয়ে পরে ছাড়া পান শিক্ষকরা। আগামীকাল অভিভাবকদের সঙ্গে বৈঠকের পর স্কুল খোলা হবে বলে জানানো হয়েছে।  এই ঘটনা ঘটেছে মাইপুর প্রাথমিক বিদ্যালয়ে।  

ঠিক কী ঘটেছে? 

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির কয়েকজন মিলে মদ মাংস খাওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ করে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটল কেশপুরের মাই পুর প্রাথমিক বিদ্যালয়ে। গত শনিবার স্কুল ছুটির পরে স্কুলেরই এক শিক্ষকের বিয়ে হওয়ার জন্য স্কুলে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের ও পরিচালন কমিটির কয়েকজনকে ভোজ খাওয়ানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় গ্রামের বেশ কিছু লোকজন ও অভিভাবক প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলে বিক্ষোভ করেন।

শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখেন। তাদের অভিযোগ, স্কুলের ভেতরে জ্যান্ত পাঠা কাটা হয়েছে এবং মদ মাংস খাওয়া হয়েছে। এই অভিযোগে বেশ কিছুক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখেন। অবশেষে প্রধান শিক্ষককে মুচলেকা দেওয়া করানো হয়। যদিও এই ঘটনার প্রতিবাদে আগামী বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এমনটাই জানিয়েছেন প্রতিবাদকারীরা। সবাইকে নিয়ে মিটিং করে স্কুল খোলার সিদ্ধান্ত হবে এমনটাই জানান হয়। 

যদিও স্কুলের প্রধান শিক্ষক স্বপন মিশ্র এ বিষয়ে জানান যে স্কুল ছুটির পরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষক-শিক্ষিকাদের জন্য এবং স্কুল খোলার পরে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হবে বলে জানান ওই শিক্ষক। কিন্তু যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি। প্রধান শিক্ষক বলেন, মাংস কেনা হয়েছে বাইরে থেকেই। স্কুলে এমন কোনও ঘটনা ঘটেনি। মদ খাওয়ার মতন কোনও ঘটনা ঘটেনি। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন যে  তাঁকে চাপ দিয়ে মুচলেকা লেখানো হয়েছে। 

 

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget