এক্সপ্লোর

Kharagpur : খড়গপুর স্টেশনে রেলের কাজের ধরন নিয়ে ক্ষোভপ্রকাশ বিজেপির তারকা বিধায়ক হিরণের

ফুট ওভারব্রিজ তৈরির কাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনেছেন হিরণ।

বিশ্বজিৎ দাস ও সুকান্ত দাস, খড়গপুর : খড়গপুর স্টেশনে রেলের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ফুট ওভারব্রিজ তৈরির কাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শনিবারই বিজেপি শিবিরে জোর ঝটকা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তারকা সাংসদ বাবুল সুপ্রিয়। এর ২৪ ঘণ্টার মধ্যে দলেরই হাতে থাকা রেলমন্ত্রকের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দিলেন গেরুয়া শিবিরের আরেক তারকা বিধায়ক। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, এরকমভাবে কাজ হবে, দেশের উন্নয়ন হবে ? রেলের যেসব অফিসার এখানে কাজ করছেন তাঁদের গাফিলতি।

খড়গপুর রেলস্টেশনে চলছে ফুটওভারব্রিজ তৈরির কাজ। শনিবার বিকেল ৪টে নাগাদ প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ান খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন কাজ দেখাশোনার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মীর সঙ্গেও। তারপরই ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। 

তিনি বলেন, এখানে কনস্ট্রাকশন চলছে। জিজ্ঞাসা করলাম কন্ট্রাক্টরকে, এখানে এতগুলো লেবার কাজ করছেন তাঁদের সেফটি কিট আছে ? দিনেদুপুরে অ্যাক্সিডেন্ট হলে কী হবে ? উনি বললেন, আমার কাছে কোনও সেফটি কিট নেই। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, রেলের ইঞ্জিনিয়ার থাকবেন। কিন্তু তিনি কোথায় ? কোনও ইঞ্জিনিয়ার নেই, কোনও অফিসার নেই। রড কী করে বাঁধবে ? একজন হেল্পার এসে বললেন, কিছু জানি না।

এদিকে বিজেপির তারকা বিধায়ক রেলের বিরুদ্ধে সরব হতেই আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল। পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, বিজেপির শেষের শুরু হয়ে গেছে। দিলীপ ঘোষ কয়েকদিন আগে উচ্চস্বরে চিৎকার করছিলেন রেল এই কাজ করছে, রেল সেই কাজ করছে। আজ তাঁর দলের বিধায়ক হিরণ পৌঁছে বিরোধিতা করলেন। ঢাল নেই, তলোয়ার নেই, রেল নিধিরাম সর্দারের মতো কাজ করছে। কোনও ইঞ্জিনিয়ার নেই, কোনও স্টাফ নেই, ভাল কিছু পরিকল্পনা নেই। ধন্যবাদ হিরণকে কেন্দ্রীয় সরকার বা রেল দফতরের বিরুদ্ধে কথা বলেছেন, মুখ খুলেছেন।

আরও পড়ুন ; খড়গপুরে রেলব্রিজের কাজে মালপত্র নেওয়ার জন্য ঠিকাদারদের চাপ দিচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপের

বিজেপি বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজারকে ফোন করা হলে, তাঁর ফোন বেজে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget