এক্সপ্লোর

Kharagpur : খড়গপুরে রেলব্রিজের কাজে মালপত্র নেওয়ার জন্য ঠিকাদারদের চাপ দিচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপের

খড়গপুরে রেলব্রিজের কাজ ঘিরে তীব্র হল তৃণমূল-বিজেপি চাপানউতোর।

বিশ্বজিৎ দাস, খড়গপুর(পশ্চিম মেদিনীপুর) : খড়গপুরে রেলব্রিজের কাজ ঘিরে তীব্র হল তৃণমূল-বিজেপি চাপানউতোর। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, তাদের কাছ থেকে মালপত্র নেওয়ার জন্য রেলের ঠিকাদারদের চাপ দিচ্ছে তৃণমূল। রেলের ব্যর্থতা ঢাকতে নজর ঘোরাতে চাইছেন বিজেপি-র রাজ্য সভাপতি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

মাস দুয়েক হল কাজ শুরু হয়েছে খড়গপুর টাউন থানার সামনে রেলব্রিজের। তার মধ্যেই ব্রিজের কাজ ঘিরে তরজায় জড়াল তৃণমূল-বিজেপি। সাংসদ হওয়ার আগে খড়গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার খড়গপুরে গিয়ে ব্রিজের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুর-প্রশাসক প্রদীপ সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, নির্মাণ সামগ্রী নেওয়ার ক্ষেত্রে ঠিকাদারদের চাপ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন ; ফ্লাইওভারে ছড়িয়ে ছিটিয়ে বাতিস্তম্ভের বিদ্যুতের তার, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

দিলীপ ঘোষ বলেন, রেল ব্রিজ হচ্ছে এখানে। তিনি জোর করে বলেছেন, আমার কাছ থেকে বালি আর পাথর নিতে হবে। না হলে কাজ বন্ধ করে দিচ্ছেন। এই ধরনের মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ বন্ধ করতে চায় খড়্গপুরের মানুষ।

আরও পড়ুন ; খড়গপুরে মৃত্যুফাঁদ, ফ্লাইওভারজুড়ে বিপজ্জনক ভাবে বেরিয়ে বৈদ্যুতিক তার

এদিকে বিজেপি বিধায়ক ও সাংসদ হিসেবে দিলীপ ঘোষের পারফরম্যান্স নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূল নেতা ও খড়গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকার বলেছেন, রেল যে সময়ের মধ্যে ব্রিজ শেষ করবে বলেছিল তা পারছে না। এই ইলেকশনে ডিআরএম অনৈতিকভাবে বিজেপিকে সাহায্য করেছিলেন। তাঁর চাকরি বাঁচাতে রেলের ব্যর্থতাকে ঢাকার জন্য দিলীপ ঘোষকে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে।

আরও পড়ুন ; 'আমাদের পুরসভাতে জেতান, আমরা রাস্তা করব', খড়গপুরের চা-চক্রে দিলীপ

দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে কাজ চলছে রেলব্রিজের। প্রকল্পের কাজ শেষে হলে খড়গপুর টাউন থানা এলাকার যানজট সমস্যা মিটবে। তরজা নয়, এলাকাবাসী চাইছেন, কাজ তাড়াতাড়ি শেষ হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget