এক্সপ্লোর

North 24 Parganas: আড়িয়াদহে প্রাসাদোপম বাড়ি জয়ন্তর, জমির মালিক কে? খোঁজ শুরু পুরসভার

Ariadaha Case: আড়িয়াদহকাণ্ডে ধৃতের বিরুদ্ধে বাড়ির পিছনে পুকুরের একাংশ দখলের অভিযোগও তুলেছেন পুকুর মালিক। এবার আরও চাঞ্চল্য়কর দাবি করলেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা।

সমীরণ পাল, আড়িয়াদহ: আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহর অট্টালিকার জমি দিলীপ মুখোপাধ্য়ায় নামে এক ব্য়ক্তির নামে রয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতর এই তথ্য় দিয়েছে। চাঞ্চল্য়কর দাবি কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহার। জমি মালিকের খোঁজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

আড়িয়াদহে বহু চর্চিত অট্টালিকা জয়ন্ত সিংহ-এর বলেই দাবি করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। কিন্তু, অন্য়ের জমি দখল করে কি তৈরি হয়েছে জয়ন্ত সিংহর 'জায়ান্ট' হাউস? জয়ন্তর অট্টালিকাকে আগেই অবৈধ ঘোষণা করেছে কামারহাটি পুরসভা। আড়িয়াদহকাণ্ডে ধৃতের বিরুদ্ধে বাড়ির পিছনে পুকুরের একাংশ দখলের অভিযোগও তুলেছেন পুকুর মালিক। এবার আরও চাঞ্চল্য়কর দাবি করলেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। তাঁর দাবি ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, যে জমিতে বাড়িটি তৈরি বয়েছে, সেই জমিই জয়ন্তর নয়। এবিষয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহা বলেন, "এই জমিটা জয়ন্তর নয়। আমরা যখন খুঁজতে শুরু করলাম বেআইনি বাড়ি তার ঠিকানা খুঁজে পাচ্ছি না কার জায়গা? শেষে আমরা চিহ্নিত করতে পারলাম আমার পুরসভার যে জায়গাটায় বাড়িটা হয়েছে তার দাগ নম্বর। সেই দাগ নম্বর নিয়ে BLRO-র কাছ থেকে আমরা সব তথ্য পেলাম যে এই জমিটা জয়ন্ত বা জয়ন্তর পরিবারের নয়।''

কামারহাটির প্রতাপ রুদ্র লেনে জয়ন্ত সিংহর যে সুবিশাল অর্থাৎ বিলাসবহুল যে বাড়ির হদিশ পাওয়া গেছিল তারপরে যখন কামারহাটি পুরসভা দেখে যে এই বাড়ি সম্পর্কে কোনও নথি বা তথ্য পুরসভার কাছে নেই। তারপরে কামারহাটি পুহরসভার তরফ থেকে তদন্ত শুরু করা হয় এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে রেকর্ড জানতে চাওয়া হয়। আর সেই রেকর্ড দেখে জানা যাচ্ছে যে জমিটি দিলীপ মুখোপাধ্য়ায় নামে এক ব্য়ক্তির নামে। এখনও দিলীপ মুখোপাধ্য়ায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুরসভার তরফে যেটা জানানো হচ্ছে যে দিলীপ মুখোপাধ্য়ায়ের খোঁজ নেওয়া হচ্ছে। যদি না পাওয়া যায় এই বড়ির গেটে নোটিস দেওয়া হবে। গোপাল সাহা বলেন, " যাঁর নামে আছে তাকে খুঁজে বেড়াচ্ছি। কারণ জমিটা যাঁর নামে আমি তো নোটিস তাঁকে দেব। যদি আমরা না পাই তাহলে নোটিস ওই বাড়িতে সেঁটে দেব।

কামারাহাটি পুরসভার প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, "মালিককে যদি খুঁজে না পাওয়া যায় পুরসভার তো অনেক আগেই জমিটা নিয়ে নেওয়া উচিত ছিল। মালিককে খুঁজে পাচ্ছেন না। অন্য় মালিকের নামে বাড়ি হয়ে গেল পুরসভার নজরে পড়ল না? একটা মানুষ যদি চার ইঞ্চি বাড়িতে বাড়াতে দেওয়াল তাহলে তো সঙ্গে সঙ্গে পুরসভার লোকেরা ঝাঁপিয়ে পড়ে তাঁর নির্মাণ বন্ধ করে দিত। তাহলে এরকম একটা বিল্ডিং প্ল্য়ান ছাড়া, হোল্ডিং নম্বর ছাড়া বিল্ডিং তৈরি হয়ে গেল। তো রাতারাতি তৈরি হয়নি। দিনের পর দিন, এক দেড় বছর লেগেছে। তখন পুরসভা কী করছিল?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Khardah: ছুটে আসছে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস, খোলা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ গাড়ির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget